বাসদ

বাসদের ভাঙ্গন প্রসঙ্গে (১)

মাসুদ রানা

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - সংক্ষেপে, বাসদ - ভেঙ্গে গেলো। বাংলাদেশের ওভারগ্রাউণ্ড সমাজতান্ত্রিক রাজনীতিতে দৃশ্যতঃ সুশৃঙ্খলায় বিকশিত এ-দলটি গত তিন দশক ধরে তত্ত্বের প্রত্যক্ষিত শ্রেষ্ঠত্ব ও চর্চার অভিনবত্বের মধ্য দিয়ে দেশের রাজনীতি-সচেতন মহলে যে-ভাবমূর্তি গড়ে তুলেছিলো, গত তিন বছর ধরে তাতে ধ্বস নামতে শুরু করে। ...»

বাম-বিকল্পঃ পদ্ধতি

মাসুদ রানা

পূর্ব-কথন
বাংলাদেশের কমিউনিস্ট-সৌশ্যালিস্ট এ্যালায়েন্স, অর্থাৎ সিপিবি-বাসদের যৌথাবস্থান, ‘জনগণের বিকল্প শক্তি তথা জনগণের বিকল্প সরকার গঠনের লক্ষ্যে কর্মসূচি’ হিসেবে ১৫-দফা ঘোষণা করেছে ৩ জুলাই রাজধানী ঢাকায় এক সংবাদ-সম্মেলনে। এর ঘোষিত উদ্দেশ্য হচ্ছে বাংলদেশের পালা-ক্রমিক শাসক দলদ্বয় আওয়ামী লীগ ও বিএনপি’র দ্বি-মেরুকরণের বিপরীতে বাম-বিকল্প গড়ে তোলা। ...»

বাম-বিকল্পঃ ভূমিকা

মাসুদ রানা

প্রেক্ষাপট
বাংলাদেশের রাজনীতিতে অপরিপক্কতার সঙ্কট চলছে দীর্ঘ কাল ধরে। বাঙালী, জাতি হিসেবে অপরিপক্ক। বাংলাদেশ, রাষ্ট্র হিসেবে অপরিপক্ক। ব্যর্থতার ছিন্নবস্ত্র-পরা বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল তস্য চ্যালা-দল নিয়ে জোট বেঁধে একে অন্যের দিকে ভ্রুকুটি হেনে এন্তার খিস্তি করে চলেছে বিশ্ববাজারে পাতা ভিক্ষার্থিনীর মাদুর থেকে পরস্পরকে তাড়াতে। বাজারী দাতারা বদান্য বদ-নজরে, তবুও বিরক্ত বঙ্গীয় ভিক্ষার্থিনী-খিস্তির অশ্রাব্য নিনাদে। ...»

বাসদ-এর ‘অন্ধকার যুগ’ ও শোধনবাদ

মোস্তফা ফারুক

[বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর ভাঙ্গন প্রসঙ্গে দলটির ছাত্র-সংগঠন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্টের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফারুক হাজির করছেন তাঁর পর্যবেক্ষণ ও ব্যাখ্যা। আজ প্রকাশিত হলো এর দ্বিতীয় কিস্তি। প্রথম কিস্তিটি পড়তে এখানে (http://bit.ly/184IkXc) ক্লিক করুন। - সম্পাদক] ...»

বাসদের ইতিহাস, তাত্ত্বিক বিতর্ক ও শিবদাস ঘোষ প্রসঙ্গে

মোস্তফা ফারুক

[বাসদের ভাঙ্গন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণ-মাধ্যম পর্যন্ত বিভিন্ন মাত্রার রাজনৈতিক বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। বক্ষ্যমান প্রবন্ধটি আমরা সংগ্রহ করেছি এর লেখক মোস্তফা ফারুকের কাছ থেকে। তিনি বাসদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ও তিন মেয়াদে সভাপতি ছিলেন। বাসদ-ভাঙ্গন বিতর্কে তাঁর মতামতের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব বিবেচনা করে তা পত্রস্থ করা হলো - সম্পাদক] ...»

শাহবাগ-আন্দোলনঃ প্রগতির ভ্রান্তবীক্ষণ

মাসুদ রানা

প্রগতির বিতর্ক

‘এ-কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যতো গণ-আন্দোলন হয়েছে, তার মধ্যে এ-শাহবাগ আন্দোলন হচ্ছে সবচেয়ে কম প্রগতিশীল এবং প্রগতিশীল বলে দাবিদার শক্তিগুলোর কাছে সবচেয়ে বেশি হতবুদ্ধিকর’ (‘শাহবাগ-আন্দোলনঃ কতিপয় দ্বন্দ্ব’, ইউকেবেঙ্গলি.কম, ৩ মার্চ ২০১৩ ও সাপ্তাহিক পত্রিকা, ৪ মার্চ ২০১৩, লণ্ডন)। ...»

জামায়াত নিষিদ্ধির হরতাল সিপিবি-বাসদের ও বাম মোর্চারঃ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ইউকেবেঙ্গলি - ১৮ ডিসেম্বর ২০১২, মঙ্গলবারঃ ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। একই দিনে অপর সক্রিয় বাম-জোট বাম-মোর্চাও ...»

বাম-বিকল্পঃ সাধারণ বিশ্লেষণ

মাসুদ রানা

শুরু করা যাক শিরোনাম থেকে। যে-কোনো পাঠের ক্ষেত্রে শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরোনাম হচ্ছে একটি পাঠের ‘এক কথায় প্রকাশ’। তাই শিরোনামকে হতে হয় ‘আনইক্যুভৌক্যাল’ ও ‘ডিসাইসিভ’ - অর্থাৎ, দ্ব্যর্থহীন ও নিশ্চায়ক। ...»

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও কমিউনিস্ট পার্টির যৌথ-আন্দোলনের ঘোষণা

ইউকেবেঙ্গলি - ৭ জুলাই ২০১২, শনিবারঃ  বাংলাদেশে দ্বি-দলীয় শাসনের বিপরীতে বাম ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি গড়ে তোলার ঘোষিত-লক্ষ্য নিয়ে যৌথ-কর্মসূচি পালনের ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গত ৩রা জুলাই ঢাকায় এক যৌথ-সংবাদ ...»

সাম্রাজ্যবাদ বিরোধী ৩য় আন্তর্জাতিক ঢাকা সম্মেলন ২০১১ সফল করার আহবান

প্রেসবিজ্ঞপ্তি/২৩ নভেম্বর ২০১১

স্বেচ্ছাসেবকদের বৈঠকের আহ্বান ২৭-২৯ নভেম্বর ২০১১ সাম্রাজ্যবাদ বিরোধী ৩য় আন্তর্জাতিক ঢাকা সম্মেলন ২০১১ সফল করুন

আগামী ২৭-২৯ নভেম্বর ২০১১ ঢাকা মহানগর নাট্যমঞ্চে ইন্টারন্যাশনাল এন্টি-ইম্পেরিয়ালিস্ট এন্ড পিপলস সলিডারিটি কো-অর্ডিনেটিং কমিটি (IAPSCC) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘৩য় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী সম্মেলন’ সফল করার আহ্বান জানিয়েছেন বাসদ ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ। ...»

Syndicate content