অভিমত

বাংলাদেশের এপ্রিল থিসিস

মাসুদ রানা

ইতিহাসের এপ্রিল থিসিস
লেনিন তাঁর বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ লিখেছিলেন ১৯১৭ সালের এপ্রিলে। সুইৎজারল্যাণ্ডের নির্বাসন থেকে ৩ তারিখে পেত্রোগ্রাদে ফিরে এসে তিনি ৭ তারিখে লিখেছিলেন মোট ১০টি টীকার একটি থিসিস। তিনি তাঁর দল অল রাশান সৌশ্যাল ডেমোক্র্যাটিক লেবার পার্টির গৃহীত রাজনৈতিক লাইনকে প্রত্যাখ্যান করেছিলেন এপ্রিল থিসিসে। ...»

‘এ-মৃত্যু উপত্যকা আমার দেশ না’

মাসুদ রানা

মৃত্যুর হানা
২৪শে নভেম্বরের ভয়াল স্মৃতি মুছে যেতে না যেতেই, ২৪শে এপ্রিল এলো আবারও মৃত্যুর আঘাত নিয়ে। আবারও মৃত্যু শ্রমিকের! মৃত্যুর কারণ, আবারও সেই মালিকের লিপ্সা। আবারও মালিকের পক্ষাবলম্বন সরকারের। আবারও শোনা গেলো, শ্রমিক-স্বজনের হাহাকার। আবারও শোনা গেলো, মালিক-বান্ধব সরকার-প্রধানের মিথ্যাচার। ...»

বাসদের ভাঙ্গন প্রসঙ্গে (১)

মাসুদ রানা

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - সংক্ষেপে, বাসদ - ভেঙ্গে গেলো। বাংলাদেশের ওভারগ্রাউণ্ড সমাজতান্ত্রিক রাজনীতিতে দৃশ্যতঃ সুশৃঙ্খলায় বিকশিত এ-দলটি গত তিন দশক ধরে তত্ত্বের প্রত্যক্ষিত শ্রেষ্ঠত্ব ও চর্চার অভিনবত্বের মধ্য দিয়ে দেশের রাজনীতি-সচেতন মহলে যে-ভাবমূর্তি গড়ে তুলেছিলো, গত তিন বছর ধরে তাতে ধ্বস নামতে শুরু করে। ...»

শাহবাগ-আন্দোলনঃ আওয়ামী লীগের হিস্যা

মাসুদ রানা

যে-দল আছে সরকারে, তার ইচ্ছার প্রতিফলন ঘটবে না সরকারের তৈরী বিশেষ আদালতে, এমন আইনের শাসন কি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে?

এ-প্রশ্নের উত্তর পাওয়া জরুরী নয়। কারণ, উত্তর দেবার মতো বুদ্ধিমানেরা বুদ্ধির জোরে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে পারেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সঙ্ঘটিত মানবতা-বিরোধী অপরাধের বিচারকল্পে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার মিত্র সংগঠনগুলোর দাবি হচ্ছে, এটি ‘স্বাধীন ও নিরপেক্ষ’। এমন দাবি-করা সংগঠনগুলোর স্বারোপিত যৌথ নাম হলো ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’। ...»

শাহবাগ-আন্দোলনঃ কতিপয় দ্বন্দ্ব

মাসুদ রানা

ফাঁসির নাগালের বাইরে থাকা প্রাক্তন জামায়াতী ও মানবতাবিরোধী অপরাধী আবুল কালাম আযাদের ফাঁসিদণ্ড ঘোষণার মাধ্যমে জনগণের প্রত্যাশা বৃদ্ধির পর, বর্তমান জামায়াত-নেতা ও উচ্চতরমাত্রার অপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড গুরু অপরাধে লঘু সাজা হিসেবে প্রত্যক্ষিত হয়। ...»

শাহবাগ-আন্দোলনঃ সূচনা

মাসুদ রানা


বিস্ময়ের নয়

মিসরীয় রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারের গণ-অভ্যূত্থানের প্রেরণা পেয়ে, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে শুরু করে বিশ্বের দেশে-দেশে, গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘নন-ভায়োলেন্ট ডিফায়েন্স’ বা অহিংস অমান্যতার নব-আন্দোলনের যে ধারা তৈরী হয়েছে, তার বহতায় একদিন বাংলাদেশেও গড়ে উঠবে একটি আন্দোলন-চত্বর, এ-পূর্বোক্তি এসেছিলো দেড় বছর আগে ‘গণ-অভ্যূত্থানঃ রাজনৈতিক সুনামি’ শিরোনামের কলামেঃ ...»

খালেদা জিয়াঃ সাম্রাজ্যবাদের পরিচারিকা

মাসুদ রানা

হঠাৎ লেখিকা খালেদা জিয়া
‘দ্য ওয়াশিংটন টাইমস’ পত্রিকার ৩০ জানুয়ারী সংখ্যায় ‘এ্যা থ্যাংক্সলেস রৌল ইন সেইভিং ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি মন্তব্য-প্রতিবেদন প্রকাশিত হয়েছে। লেখাটির লেখিকা বেগম খালেদা জিয়া। লেখার নিচে তাঁর পরিচয় দিয়ে বলা হয়েছেঃ ‘Begum Khaleda Zia is former prime minister of Bangladesh and current leader of the opposition’ অর্থাৎ, বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী-দলীয় প্রধান। ...»

অসাম্প্রদায়িক চেতনা প্রসঙ্গে (২)

মাসুদ রানা

‘অসাম্প্রদায়িক চেতনা’র উদ্দেশ্য

এই লেখার প্রথম পর্বে ‘অসাম্প্রদায়িক চেতনা’র স্বরূপ  উন্মোচন করে দেখানো হয়েছে যে, এটি একটি বিমূর্ত ধারণা, যার মধ্যে কোনো ইতিবাচক সুনির্দিষ্টতা নেই। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের পঞ্চদশ বুদ্ধিজীবী সাম্প্রদায়িকতা-বিরোধী জাতীয় সম্মেললনে এই চেতনায় ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে জেলায় জেলায় কর্মসূচি পালনের কথা বলেছেন। ...»

'জাতির পিতা'র বুলেট-বৃষ্টি নববর্ষে

মাসুদ রানা

নিহত-আহত ও স্মৃতি-বিস্মৃতি
ইতিহাস-খ্যাত সংগ্রামে যাঁরা নিহত, তাঁদের কথা আমরা জানি। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাই, পুষ্পার্ঘ্য দিই। কিন্তু আহতদের কথা কি আমরা মনে রাখি? নিহতরা চলে যান সব দুঃখ-কষ্টের ঊর্ধ্বে, সে কথা আমরা স্বভাবতঃই জানি। কিন্তু যাঁরা আহত হয়ে বেঁচে থেকে স্বাভাবিকতার চেয়ে অনেক-অনেক কষ্টকর জীবন সংগ্রাম করেন, তাঁদের কথা আমরা কতোটুকু জানি? ...»

Syndicate content