গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৭০০০ টাকার দাবীতে বাম মোর্চা

বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৭০০০ টাকার করার ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে বাম মোর্চার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে ঢাকায়।

১৪ জুলাই, বৃহস্পতিবার মুক্তাঙ্গনে আয়োজিত বাম মোর্চার সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন টিপু বিশ্বাস, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু ও পাঠকলাল গোলদার। সভাপতিত্ব করেন জুনায়েদ সাকী। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ন্যূনতম মজুরি ৭০০০ টাকা ঘোষণার দাবী নিয়ে মালিকরা নানা ধরনের চক্রান্ত করছে। শ্রমিকদের দীর্ঘদিনের এই দাবি নিয়ে চক্রান্তের ফল শুভ হবে না বলে উল্লেখ করেন মোর্চার নেতৃবৃন্দ। শ্রমিক এবং শিল্পের উৎপাদনশীলতার স্বার্থেই অবিলম্বে ন্যূনতম মজুরি ৭০০০ টাকা ঘোষণা করা উচিত বলেও তার মত প্রকাশ করেন।

সমাবেশের আগে পল্টনে মনি সিংহ-ফরহাদ ট্রাস্টের সামনে থেকে একটি মিছিল বায়তুল মোকাররম সড়ক. বঙ্গবন্ধু এভিনিউ, নূরহোসেন স্কোয়ার, মুক্তাঙ্গন, পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।

বার্তা প্রেরক বজলুর রশীদ ফিরোজ
১৮/০৭/১০

Reply

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন