আলফ্রেড সরেন হত্যার বিচার দাবীতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ

Alfred Soren

আলফ্রেড সরেন হত্যার বিচার ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবীতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ১৮ আগস্ট, বুধবার। রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সকাল ১১টায় মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে উপস্থিত বক্তারা এসব দাবী উত্থাপন করেন।

স্মরণ করা যেতে পারে, ২০০০ সালের ১৮ আগস্ট জাতীয় আদিবাসী পরিষদ ভীমপুর ইউনিয়ন শাখার সভাপতি আলফ্রেড সরেনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। হত্যাকান্ডের ১০ বছর পেরিয়ে গেলেও পর্যন্ত আলফ্রেড সরেন হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আন্তর্জাতিকভাবে আলোচিত এই হত্যাকান্ডের মামলার গতি-প্রকৃতি নিয়ে আদিবাসীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। আলফ্রেড সরেন হত্যার সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত সীতেশ চন্দ্র ভট্টাচার্য ওরফে গদাই, হাতেম আলীসহ অন্যান্য আসামীরা বর্তমানে জামিনে আছেন। অভিযোগ আছে এসব জামিনে থাকা অবস্থাতে আগের মতো আদিবাসীদের ভয়-ভীতি প্রদর্শন ও তাদের ভূমি দখলের চেষ্টা করে যাচ্ছে।

আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবীতে আয়োজিত সমাবেশে বক্তারা হত্যা-মামলার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করাসহ আদিবাসীদের যে সব ভূমি ভূমিগ্রাসীদের দ্বারা দখল হয়েছে, যে সব জমি শত্রু-সম্পত্তি হয়েছে তা ফিরিয়ে দিতে হবে। এছাড়াও আদিবাসীদের মধ্যে খাস জমি বণ্টনের দ্রুত ব্যবস্থা গ্রহন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়।  মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি হরেন্দ্রনাথ সিং, সাধারণ সম্পাদক মানিক সরেন, সাংগঠনিক সম্পাদক নবদ্বীপ লাকড়া, সৃজল তিগ্যা, শিল্পী সরেন, সূভাষ চন্দ্র হেমব্রম, ভরত মাহাতো, উপেন রবিদাস, সুনীল মাহাতো, দেবানন্দ সিং, নৃপেন্দ্রনাথ মাহাতো, পরিমল মাহাতো, সাবিত্রী হেমব্রম, সুকুমার রবিদাস প্রমুখ বক্তব্য রাখেন।

Human-Chain

মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন,  জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সভাপতি অনিল মারান্ডী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজশাহী মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর রাজশাহী মহানগর সম্পাদক আব্দুলাহ আল মাসুদ শিবলী, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান,  উদীচি কর্মী তাজউদ্দীন বিপ্লব, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সদস্য গনেশ মার্ডি, আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ।

রাজশাহী থেকে মানিক সরেন

১৯/০৮/১০

Reply

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন