• ইউকেবেঙ্গলিতে মারমা গানের আসর
    বিশেষ প্রতিবেদন

    বাংলাদেশের স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মারমা গানে ইউকেবেঙ্গলি অফিস মাতিয়ে তুললেন সামং প্রু। শুধু একটি গীটার সম্বল করে শুক্রবার সন্ধ্যায় মারমা গানের সাথে-সাথে বেশ কয়েকটি বাংলা গানও পরিবেশন করেন তিনি। নিজের লেখা মারমা ও বাংলা গান ছাড়া অঞ্জন দত্ত ও ব্যান্ডের কয়েকটি বাংলা গান গেয়ে শোনান সামং প্রু।

    শুক্রবার ইউকেবেঙ্গলিতে সামং প্রু গাইলেনঃ নুখ্যাং নিংচ ইখিংমা/হ্নাকসে প্যাইংরে অগংখামা/খ্যাসু গা যামা হিরেলে (একলা বসে থাকি যখন তোমায় মনে পড়ে তখন); মিসিসিপি গা নিংরো রেগেহ খ্যং ইছিই/ এখলিই নাকো ম্রাংরে ঙা ম্যাচিই (মিসিসিপি থেকে শঙ্খ নদ পর্যন্ত যেদিকেই তাকাই শুধু তোমাকেই দেখি)। আরো গাইলেন, সাংগ্রাইমা িঞ িঞ ঞা ঞা/ রি কেজেই কে পা মে (সাংরাই এর উৎসবে এসো সবাই মিলে জল খেলা খেলি)।

    নিজের লেখা বাংলা গানেও শ্রোতাদের মন টেনেছেন সামং। তার গানগুলোর মধ্যে ছিলোঃ নষ্ট আমি স্বীয় কষ্টে অষ্টপ্রহর; এ রাজপথ তুমি এখনো কি আছে আগের মত? পাহাড়ের মানুষের জীবন-সংগ্রাম নিয়ে সামং প্রু গাইলেনঃ শত বছরের মাটি আঁকড়ে থাকা আদিবাসী পরিচয়।

    গানের ফাঁকে-ফাঁকে মারমা জীবন, সংগ্রাম আর পার্বনগুলোর টুকরো-টুকরো ছবি তুলে ধরেন সামং প্রু।

    ২৬/০৩/১০

পাঠকের প্রতিক্রিয়া

wish i could b there to listen ur songs!! best of luck..

jewel jst keep rocking buddyy..!!!!
i jst appreciate it da way u r prcaticing marma culture & values..!!!!!
wish u all da very best........

It's really great! I wonder if the songs were recorded. If they were,they could be youtubed from UKBengali, I suppose.
Thanks
Masud Rana
Penang

vaia....its awesome........plz keep it up...nd rock on..!!

So many thanks UKbengali.
Congrats Samong.

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন