• কৃষি তথ্য নিয়ে এগ্রোবাংলা ডটকম
    মহিউদ্দীন আহমেদ সৈকত

    কৃষি প্রধান বাংলাদেশের কৃষি-বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। কৃষিখাতের বিভিন্ন ধরনের সমস্যার সহজ সমাধানের লক্ষ্যে সম্প্রতি চালু হয়েছে www.agrobangla.com নামের একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে কৃষিতথ্য ছাড়াও রয়েছে মাছ-চাষ, গবাদিপশু ও পাখি পালন সংক্রান্ত অনেক তথ্য।

    কৃষিতথ্য বিভাগে রয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, শাক-সবজি, পাম বা অয়েল পাম চাষ এবং ধান-বিষয়ক বিভিন্ন তথ্য। পাশাপাশি বাড়ির ছাদে, টবে, সবজি, ফুল চাষ পদ্ধতি এবং প্রয়োজনীয় নানা তথ্যও রয়েছে। মাছ-চাষ বিভাগে বিভিন্ন ধরনের মাছ-চাষের খবরের পাশাপাশি পোনা-চাষ, প্রজনন পদ্ধতিসহ অ্যাকুরিয়ামে চাষের পদ্ধতি রয়েছে। গবাদিপশু ও পাখি পালন বিভাগে বিভিন্ন ধরনের গবাদিপশু পালনসংক্রান্ত তথ্যের পাশাপাশি রয়েছে পাখি পালনবিষয়ক তথ্য।

    বাংলাদেশের প্রথম কৃষি ভিত্তিক ই-বাজার রয়েছে সাইটিতে, যার মাধ্যমে কৃষক দেশের যে কোন প্রান্ত থেকে পন্যের কেনা-বেচা করতে পারবেন। সাইটে যুক্ত করা হয়েছে ছবি ভান্ডার যাতে করে সহজে কৃষি পন্য এবং ফসলের রোগ-বালাই ছবি দেখে চিহ্নিত করা যায়। এছাড়া বায়োগ্যাস, বনায়ন, বিভিন্ন ধরনের সার উৎপাদনসহ অনেক তথ্য পাওয়া যাবে এগ্রোবাংলাতে। কৃষিবিষয়ক প্রয়োজনীয় তথ্যের জন্য ঘুরে আসতে পারেন এ ওয়েবসাইট থেকে।

    ২৯/০৩/১০

পাঠকের প্রতিক্রিয়া

সম্পাদক সাহেব,,

এমন কোন সাইট এর রিভিউ করবেন না, যেটা ঠিকমতো চালু হয় না... মনে হয়,, এটার সার্ভার প্রবলেম। কর্তৃপক্ষকে বলুন সার্ভার ঠিক করতে।.......

ভেবে চিন্তে সাইট চালান...... আজে বাজে রিভিউ দিয়ে পাঠকদের বিরক্ত করবেন না।

আপনি মনে হয় এগ্রোবাংলা ডটকম সম্পর্কে অভিহিত নন তাই এমন মন্তব্য করতে পেরেছেন, এটি বর্তমানে বাংলাদেশে বেসরকারী উদ্যেগে গড়ে তোলা কৃষির উপর সবচেয়ে বড় সাইট এবং এর রিভিউ দেশের সবকটি জাতীয় দৈনিকে ছাপা হয়েছে, যা আপনি সার্চ করে দেখতে পারেন। আর আপনার কৃষি ভাল লাগে না বলে অন্যের ও ভাল লাগবে না এমন চিন্তা করাও পাগলামী। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু হল কৃষি আর এখানে বিদ্যুৎ সমস্যার জন্য মাঝে মাঝে সার্ভার প্রবলেম হতে পারে এটা নতুন কিছু না।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন