বিলেতে যারা নতুন এসেছেন তারা চাইলে নীচের করণীয়-বর্জনীয়গুলোর দিকে একবার চোখ বুলাতে পারেন।
□ আসতে-যেতে যে-কোন সামান্যতম সার্ভিস পেলেও 'থ্যাঙ্ক ইউ' বলুন। হাসি উপহার দিন। বিদায় নেয়ার সময় 'বাই' কিংবা 'সি ইউ এগেইন'
বলুন। কিছু চাইতে গেলে, কাউকে পাশ কাটাতে গেলে অবশ্যই 'এক্সকিউজ মি প্লীজ' বলুন। কিছু চাইতে গেলে অবশ্যই 'প্লীজ' বলুন। এগুলো আমার-আপনার পছন্দ-অপছন্দের ব্যাপার নয়; এটা বিলেতের সংষ্কৃতি।
□ টয়লেট ব্যবহার শেষে কমোড খুব ভালোভাবে ফ্লাশ করুন, বেসিন খুব ভালোভাবে পরিষ্কার করুন। মেঝে ভেজা রেখে কোনভাবেই টয়লেট
থেকে বেরুবেন না। এয়ার ফ্রেশনার স্প্রে করুন। আপনার ব্যবহৃত টিস্যু পেপার মেঝেতে ফেলবেন না কোনভাবেই। শিক্ষা-প্রতিষ্ঠান, কাজের জায়গাতে এসব ব্যাপারে খুব ভালোভাবে লক্ষ্য রাখুন।
□ যেখানে-সেখানে বা রাস্তা-ঘাটে থু-থু ফেলবেন না। অবশ্যই ডাস্টবিন ব্যবহার করুন। 
□ কিউতে দাঁড়িয়ে কখনোই অস্বস্তিসূচক শব্দ করবেন না। এ-রকম কোন আচরণ প্রদর্শন করলে আশেপাশের লোকজন আপনার ব্যাপারে অত্যন্ত
বিরক্ত হবে। জিপি, হাসপাতাল-সহ যে-কোন স্থানে সার্ভিস নেয়ার সময় স্টাফদের সাথে খারাপ ব্যবহার করবেন না। এ-ধরনের কোন আচরণের জন্য আপনি বড় ধরনের আইনী ঝামেলায় পড়ে যেতে পারেন।
□ বাসে-টিউবে চেঁচিয়ে কথা বলবেন না বা ফোন ব্যবহার করবেন না, মসলাদার বা গন্ধ-যুক্ত খাবার খাবেন না। পা ছড়িয়ে বসবেন না। দরজার
পাশে 'প্রায়োরিটি সিটি' এর দিকে লক্ষ্য রাখুন। বয়ষ্ক, শিশু, গর্ভবতী নারী, ডিজেবল কোন ব্যক্তিকে দেখলে আপনার আসনটি ছেড়ে দিন। এতে আপনার চরিত্রের মহত্ত্ব প্রকাশিত হবে।
□ নানান জাতের মানুষের সাথে বসবাসের সময় কিচেন ও বাথরুম ব্যবহারে সর্বোচ্চ সচেতনতার পরিচয় দিন। ফ্রিজ, ওভেন নিয়মিতভাবে
পরিষ্কার করুন। পুরো ঘরের সাথে-সাথে রান্নাঘরের মেঝে ও কার্পেট পরিষ্কার রাখুন।
□ কোন ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে অপমানসূচক কথাবার্তা বলবেন না। এটি শুধু যে অনুচিত তা নয়
শাস্তিযোগ্য অপরাধও বটে।
□ নারীদের বিরুদ্ধে প্রকাশ্যে-অপ্রকাশ্যে আকারে-ইঙ্গিতে অবজ্ঞামূলক, অপমানজনক কোন ধরনের কথাবার্তা বলবেন না।
এটি শাস্তিযোগ্য অপরাধ।
□ কোন মানুষ বা সম্প্রদায়ের জীবনাচরণ, জীবন-পদ্ধতি, বিশ্বাস নিয়ে অবজ্ঞামূলক, অপমানজনক কোন ধরনের কথাবার্তা বলবেন না।
এটি শাস্তিযোগ্য অপরাধ।
□ কোন শিশুর দিকে তাকিয়ে হাসবেন না, অথবা আদর দেখিয়ে গায়ে হাত দিয়ে আদর করতে যাবেন না।
শুধু এই কারণে আপনাকে জেলে যেতে হতে পারে।
□ সবসময় সঙ্গে একটি টিউব ম্যাপ ও এরিয়া ম্যাপ রাখুন।
□ ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়া পরিস্থিতি জেনে নিন এবং সে-অনুসারে পোশাক নির্ধারণ করুন।
□ ফাস্টফুডে-রেস্টুরেন্টে খাবার সময় শব্দ করবেন না বা মুখ বিকৃত করবেন না।
অনুগ্রহ করে খেয়াল করুনঃ উপরের করণীয়-বর্জনীয়গুলোর ব্যাপারে মনযোগী না হলে, শুধু যে কোন একজন ব্যক্তির ব্যাপারে অন্যদের নিম্ম ধারনা তৈরী হয় তা নয় বরং উক্ত ব্যক্তি যে জাতি বা সম্প্রদায়ের সদস্য সে জাতি বা সম্প্রদায়ের ব্যাপারেও অন্যদের মধ্যে বিরুপ ধারনা জন্ম নেয়ার সমূহ সম্ভাবনা থাকে।
(অসম্পূর্ণ)
২০/০২/১০


Good
Good