সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- সম্পত্তি বিলোবেন অতি-ধনী মার্কিনীরাইউকেবেঙ্গলি প্রতিবেদন
৩৮ জন মার্কিন অতি-ধনী তাদের সহায়-সম্পদের কমপক্ষে অর্ধেক সেবামূলক কাজের জন্য বিলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট ও বিল গেইটসের আহবানে সাড়া দিয়ে অতি-ধনীরা একযোগে এগিয়ে এসেছেন বুধবার, ৪ অগাস্ট।
সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, কমপক্ষে অর্ধেক সহায়-সম্পদ বিলিয়ে দেয়ার ঘোষণা দানকারীদের মধ্যে আছেন। নিউইয়র্ক মেয়র মাইকেল ব্লু্মবার্গ, হোটেল সাম্রাজ্যের অধিকারী ব্যারন হিলটন, সিএনএন এর মালিক টেড টার্নার, স্টার ওয়ার্স চলচ্চিত্রের পরিচালক জর্জ লুকাস। অন্য অর্ধেক বা তার বেশি পরিমান সহায়-সম্পদ বিলিয়ে দেয়ার ঘোষণা দানকারী মার্কিন অতি-ধনীদের মধ্যে আরো আছেন ওরাকল সফটওয়্যার টাইকুন ল্যারী অ্যালিসন, ব্যাঙ্কার ডেইভিড রকফেলার ও তেল-বনিক টি বুন পিকেন্স, মিডিয়া উদ্যোক্তা ব্যারী ডিলার ও তার ফ্যাশান ডিজাউনার স্ত্রী ডায়ান ভন ফ্রাস্টেনবার্গ, ওয়াল স্ট্রীট ব্যবসায়ী ডেইভিড রুবেনস্টাইন, কার্লাইল প্রাইভেট ইক্যুয়িটি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান রবার্টসন ও সিটি গ্রপের সাবেক প্রধান স্যান্ডি উইল।
উল্লেখ্য, “সমাজের সবচেয়ে প্রকট সমস্যাগুলোর” জন্য অর্থ বরাদ্দের জন্য গত মাসে যুক্তরাষ্ট্রের ধনী পরিবারগুলোর প্রতি আহবান জানিয়েছিলেন বাফেট ও গেইটস। সংবাদ-মাধ্যমগুলো জানিয়েছে, অতি ধনীরা নিজেদের সহায়-সম্পদ বিলিয়ে দেয়ার যে ঘোষণাটি দিয়েছেন তা হচ্ছে একটি নৈতিক অঙ্গীকার যা আইনী বাধ্যবাধ্যকতার দ্বারা নিয়ন্ত্রিত হবেনা। অতি-ধনীদের ঘোষণার ব্যাপারে সন্তোষ
প্রকাশ করে বাফেট জানান অতি-ধনীদের মধ্যে কয়েক জন আছেন যারা অর্ধেকের বেশি সহায়-সম্পত্তি দিয়ে দেয়ার অঙ্গীকার করেছেন। বাফেট নিজেও তার ৪৭ বিলিয়ন ডলার সম্পদের অর্ধের বেশি অংশ বিল এন্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশনকে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটি উন্নয়নশীল দেশগুলোতে রোগ-ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেয়। বুধবারের ঘোষণা দানকারীরা কে কিভাবে বা কোন্ তাদের অর্থ দেবেন সে ব্যাপারে কোন ধরনের বাধ্যবাধকতা নেই। তবে জর্জ লুকাস শিক্ষা-খাতের জন্য তার অর্থ ব্যয় করার কথা জানিয়ে দিয়েছেন। ০৪/০৮/১০
In spite of that capitalism will not survive. Because, without production & reproduction capital can not exist, but effect of reproduction that is unplaned & profit motive production is recession and repeated recession is the root cause of destruction of capitalsim. Recent recession has prove again the truth of theories of Marx-Engels about Socilaism-foundation of Communism, which will replace the decaying capitalism. In details- " Lenin Cheat & Betraying Marx So I.M.F The World Loard and ..." including other books are in www.icwfreedom.org.