• আইএমএফ প্রধান হিসেবে দুই প্রার্থীঃ একজন ইউরৌপের অন্য জন্য লাতিন আমেরিকার
    15imf-ready-articleLarge.jpg

    ইউকেবেঙ্গলি, ১৪ জুন ২০১১, মঙ্গলবারঃ  আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ-এর ম্যানেইজমেন্ট বৌর্ড মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে জানায় যে, তারা যে দু’জনকে প্রার্থী হিসেবে বিবেচনা করছেন, তাদের একজন হচ্ছেন ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন ল্যাগারদে এবং অপর জন মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর আগুস্তিন জি কারস্তেন।

    শেষ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, আইএমএফ-এর প্রাক্তন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও বর্তমানে ব্যাঙ্ক অফ ইসরায়েল-এর গভর্নর স্ট্যানলী ফিশার। তবে মনোনয়ন জমা দেবার শেষদিন ১০ জুন শুক্রবার পার হয়ে যবার পর এবং বয়স সীমা ৬৫ বছরের উপরে হবার কারণে ফিশারের প্রার্থীতা বিবেচিত হয়নি।

    আইএমএফ-এর ম্যানেইজিং ডাইরেক্টর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৬৫ বছরকে শেষ সীমা নির্দেশ করে যে বিধি রয়েছে, তিনি তার সমালোচনা করে বলেন, আজকের যুগের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে স্থির করা বয়সের সীমা অপ্রাসঙ্গিক। তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম যে আইএমএফ এর নিয়ম পরিবর্তন করবেন, শুধু আমার প্রার্থীতার জন্য নয়, ম্যানেজিং ডাইরেক্টরের পদের ভবিষ্যত প্রার্থীদেরও জন্য’। ফিশার তার ব্যর্থ মনোনয়নের জন্য কোনো অনুশূচনা করেননি বলে জানান।

    এদিকে রাশিয়ার প্রার্থী হিসেবে কাজাখস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রেসিডেন্ট গ্রিগোরি এ্যা ম্যার্তেচেঙ্কোকে মনোনয়ন করা হয়েছিলো। কিন্তু আইএমএফ ম্যানেইজমেন্ট বৌর্ড তার প্রার্থীতা বাতিল করে দিয়েছে।

    উল্লেখ্য, আইএমএফ’র ম্যানেইজিং ডাইরেক্টর থাকা-কালে ফরাসী বংশোদ্ভূত ডমিনিক স্ট্রস-কান যৌন কেলেঙ্কারীতে গত ১৪ মে নিই ইয়র্কে গ্রেফতারিত ও পরবর্তীতে পদত্যাগ করার পর এ-পদে একজনকে নিয়োগ দেয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

    নিয়মানুসার, আইএমএফ’র ম্যানেজমেন্ট বৌর্ড কর্তৃক প্রাথমিক বাছাইয়ের পর বাছায়িত প্রার্থীদের মধ্য থেকে সদস্য-রাষ্ট্রের ভোটে একজন নির্বাচিত হন।

    লিখিত নিয়ম না থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠা-কাল থেকে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হয়ে থাকেন এজজন মার্কিন নাগরিক এবং আইএমএফ’র ম্যানেজিং ডাইরেক্টর হন একজন ইউরৌপীয়ান। দৃশ্যতঃ ফ্রেঞ্চ প্রার্থী ক্রিস্টিন ল্যাগারদে এগিয়ে আছেন।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন