• আফগানিস্তানে আরও ২ ব্রিটিশ সেনা নিহতঃ মোট সংখ্যা দাঁড়ালো তিনশো তিয়াত্তরে
    UKsoldiers-killed-in-Afghanistan.jpg

    ইউকেবেঙ্গলি, ১৭ জুন ২০১১, শুক্রবারঃ  আফগানিস্তানে আক্রমণকারী ব্রিটিশ বাহিনীর আরও দুজন সেনা-সদস্য গতকাল বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন উপদ্রুত দেশটির হেমমান্দ প্রদেশের দুটি ভিন্ন-ভিন্ন স্থানে।

    যুক্তরাজ্যের মিনিস্ট্রী অফ ডিফেন্স শুক্রবার জানায়, প্রথম সৈনিকটি রয়্যাল ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স শাখার সদস্য এবং দ্বিতীয়জন প্যারাশুট রেজিমেন্টের।

    টাস্ক ফৌর্স হেলমান্দ’র মুখপাত্র লেঃকর্নেল টিম পারব্রিককে উদ্বৃত করে বিবিসি জানায়, কোনো এক বিদ্রোহীকে ধরার অভিযানে বিস্ফোরণের আঘাতে ক্ষতিগ্রস্ত সামরিকযান মেরামত করার সময় অন্য আরেকটি বিস্ফোরণে মারাত্মভাবে আহত ও পরে নিহত হন প্রথম সেনা। এবং একই দিনে বিদ্রোহীদের ক্ষদ্রাস্ত্রের গুলিতে নিহত হন দ্বিতীয় জন।
     
    ডিফেন্স মিনিস্ট্রী সৈনিক দুজনের পরিবার-সদস্যদের কাছে তার মৃত্যু-সংবাদ পাঠিয়েছে ‘অনভূতি ও প্রার্থনা’ সহকারে।

    উল্লেখ্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সহযোগী হয়ে আফগানিস্তান আক্রমণের পর থেকে ব্রিটেনের এ-পর্যন্ত মোট ৩৭৩ সেনা-সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মিনিস্ট্রী অফ ডিফেন্স।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন