• আমার বাবা জীবিত আছেনঃ লাদেন-পুত্র

    ওমর বিন লাদেন জানিয়েছেন তার বাবা ওসামা বিন লাদেন জীবিত আছেন। দ্য সান পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে ওসামার জীবিত থাকার খবর দেয়া ছাড়াও হলিউডের নায়িকা থেকে শুরু করে নানা ক্ষেত্রে পাশ্চাত্যের প্রতি আসক্তি, বৈবাহিক জীবনসহ নানান বিষয়ে কথাবার্তা বলেছেন এই নির্মান-শিল্প ব্যবসায়ী।

    অলিভার হার্ভেকে দেয়া সাক্ষাতকারটির শুরুতেই ওমর তার বাবা সম্পর্কে বলেন, “আমার বাবা এই পৃথিবীতে আছেন কিন্তু আমি জানিনা কোথায় আছেন। তিনি এখনো জীবিত আছেন। এ-ধরনের একজন মানুষ মারা গেলে, এটা কোনভাবেই গোপন রাখা যাবে না। তিনি মারা গেলে পৃথিবী পালটা যাবে।” ওমর জানান তিনি এখনো তার বাবাকে ভালোবাসেন, এবং মনে করেন এটাই স্বাভাবিক। তবে এ-প্রসঙ্গে ২৮ বছর বয়েসী এই তরুন বলেন, “আমি তাকে বাবা হিসাবে মিস করি কিন্তু আমরা দুজন ভিন্ন প্রকৃতির। আমি চাই শান্তি।”

    ওসামার সাথে নিজের তফাতের উল্লেখ করে ওমর বলেন, “বাবা বলতেন একটা মাত্র জিনিষ আমেরিকার কাছ থেকে ভালো আসতে পারে সেটা হচ্ছে অস্ত্র – যেমন স্টিঙ্গার মিসাইল। কিন্তু আমি আমেরিকা যেতে চাই এবং ড্রিউ ব্যারিমোরের সাথে দেখা করতে চাই। আমি এখন সিঙ্গেল আর সে হচ্ছে হলিউডের সবচেয়ে সুন্দরী নারী। উল্লেখ্য, চলতি মাসে দ্বিতীয় পত্নী জায়নার সাথে ওমরের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছে। ৫৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জায়না জানিয়েছেন ওমরের মগজে তার বাবার কথাবার্তা ভর করেছে। এ-প্রসঙ্গে ওমরের বক্তব্য হচ্ছে জায়না রাগের মাথায় এ-ধরনের কথা বলেছেন। ব্যারিমোর ছাড়াও ওমরের পছন্দের তালিকায় আছে ম্যাডোনা, জিম ক্যারি, আমেরিকান ফুটবল, রক সঙ্গীত আর লরেল এন্ড হার্ডি। ওমর মধ্যপ্রাচ্যে কাউবয় ধাঁচের ঘোড়ার পিঠে বসার স্যাডেল চালুতেও ইচ্ছুক। এক মাস ধরে বিশ্বকাপে মজে থাকা লাদেন-পুত্রের প্রিয় খেলোয়াড় আর্জেন্টিনার মেসি।

    ওমর জানিয়েছেন তিনি তার বাবাকে প্রায়ই স্বপ্নে দেখেন। তিনি বলেন, “আমি স্বপ্নে দেখি তিনি একটি ট্রাক চালাচ্ছেন এবং আমার তার চলার পথে দাঁড়িয়ে আছি। আমি চিরদিনের মত তার ধারাটি বদলে দিতে চাই, কিন্তু এটা একটা স্বপ্ন মাত্র।“ শুক্রবারের সাক্ষাতকারে ইরানের হাতে বন্দী থাকা ভাইদেরকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন ওমর। তিনি বলেন, “তাদের কোন দোষ নেই। তারা সন্ত্রাসবাদী নয়।”

    ১৬/০৭/১০

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন