সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- এনএইচএসের অর্থ-সঙ্কটঃ পরিষেবা কর্তন অথবা অনেক বিভাগ বন্ধ করতে হবে

ইউকেবেঙ্গলি - ২৬ সেপ্টেম্বর ২০১১, সোমবারঃ ব্রিটেইনের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস এমনই অর্থ-সঙ্কটে নিপতিত যে, হয় এর পরিষেবা কমিয়ে দিতে হবে অথবা অনেক বিভাগ বন্ধ করে দিতে হবে। আজ সোমবার এনএইচএস কনফেডারেশনের চীফ এক্সিকিউটিভ মাইক ফ্যারার দৈনিক গার্ডিয়ানে লেখা ‘ক্লৌস বেডস টু সেইভ এনএইচএস’ শীর্ষক এক নিবন্ধে এই হুঁশিয়ারি জানিয়েছেন।
মাইক ফ্যারার এনএইচএসের অর্থসঙ্কটকে ‘নজিরবিহীন চ্যালেইঞ্জ’ আখ্যা দিয়ে বলেন, ‘গত দশকে সরকার ট্যাক্স থেকে অর্থায়ন বৃদ্ধি করে এর মোকাবিলা করতে পারতো।’।
বর্তমান অবস্থা সম্পর্কে এনএইচ ফেডারেশনের প্রধান বলেলন, ‘আমি গভীরভাবে উদ্বিগ্ন যে, এনএইচএসের জন্যে এ-সমস্যার গভীরতা যে কতোটুকু, সে-সম্পর্কে ব্যাপক উপলব্ধি জনগণ ও রোগী-সাধারণের মধে গড়ে ওঠেনি।’
তিনি বলেন, ‘এখানে বাস্তবিকই ঝুঁকি তৈরী হয়েছে ঘোরের মধ্য দিয়ে আর্থিক সঙ্কটে নিপতিত হবার, যা পূর্ণ অভিঘাত পোহাতে হবে রোগীদেরকে।’ এবং এর ফলে ‘পরিষেবা কর্তন এবং স্বল্প-কার্যকারিতার চিকিৎসার ব্যবহার’ করতে হতে।