সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- এনএইচএসের হিচিংব্রূক হসপিট্যাল সম্পূর্ণ ব্যক্তি-মালিকানায় ন্যস্তঃ ইতিহাসে এই প্রথম

ইউকেবেঙ্গলি - ১০ নভেম্বর ২০১১, বৃহস্পতিবারঃ সরাকার গতকাল বুধবার ক্যামব্রিজশায়ারের হান্টিংডনের হিচিংব্রূক হসপিট্যালকে ব্যক্তি-মালিকানাধীনে পরিপূর্ণ পরিচালনার জন্য সার্কেল হেলথকেয়ার নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের জন্য এক চুক্তি সাক্ষর করেছে।
যদিও এইএইচএসের কোনো-কোনো সেবা খণ্ডিত ভাবে বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ব্যক্তি-মালিকানাধীন সংস্থার কাছে বহুদিন আগে থেকেই দেয়া হয়েছে, কিন্তু সার্কেল হেলথকেয়ারের কাছে ক্যামব্রিজশায়ারে হিচিংব্রূক হসপিট্যালকে দেয়ার ঘটনাটি পূর্ণমাত্রায় অর্পণের এ-প্রথম ঘটনা।
বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে সার্কেল হেলথকেয়ার হচ্ছে একটি পার্টনারশিপ লন্ডন স্টক মার্কেটে যার বর্তমান মূল্য ১২০ মিলিয়ন পাউন্ড। সরকারের সাথে গতকালের সম্পাদিত চুক্তির বলে এ-প্রতিষ্ঠানটি গঋণগ্রস্ত হিনচিংব্রূক হসপিট্যালকে আগামী এক দশকের জন্য পরিপূর্ণভাবে পরিচালনা করবে।