• খ্রিস্টান মৌলবাদী ধর্মগুরুর ৭৮ স্ত্রীঃ বালিকা বিয়ের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড
    Warren-Jeffs.jpg

    ইউকেবেঙ্গলি, ৯ অগাস্ট ২০১১, মঙ্গলবারঃ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আদালত আজ মৌলবাদী খ্রিস্টান ধর্মগুরু ওয়ারেন জেফকে বালিকা বধুদের সাথে যৌনসঙ্গমের দায়ে ৭৫ বছরের সর্বোচ্চ কারাদণ্ড দিয়েছে।

    ফান্ডামেন্টালিস্ট চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেইটার ডে সেইন্টস বা এফএলডিএস-এর শীর্ষ ধর্মগুরু ওয়ারেন জেফকে দুটি অপরাধ-গণ্যতায় দোষী সাব্যস্ত করা হয়, যার মধ্যে রয়েছে ১২ বছর ও ১৫ বছরের দুই বালিকাকে স্ত্রী-করে যৌন-সঙ্গমে নিযুক্ত করা।

    ওয়ারেন জেফের নেতৃত্বাধীন এফএলডিএস চার্চের অনুসারীগণ বহু-বিবাহে বিশ্বাসী এবং তাঁরা মনে করেন, পৃথিবীতে বহুগামীতার ফলে ‘পরকালে’ অফুরন্ত স্বর্গ-সুখ লাভ করা যায়। সে-অনুসারে, ৫৫ বছর বয়স্ক ধর্মগুরু জেফের স্ত্রীর সংখ্যা ৭৮, যার মধ্যে এক ডজন ষোড়ষী এবং এক ডজন অনুর্ধ ১৫ বছরের বালিকা।

    উল্লেখ্য, ১৮২০ সালে নিউ ইয়র্কে রাজ্যে জৌসেফ স্মিথ খ্রিস্টান মৌলবাদী মরমন সম্প্রদায় প্রতিষ্ঠিত করেন এবং তিনি স্বয়ং ৩০ নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। কিন্তু ৭০ বছর পর ১৮৯০ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অস্বীকৃতি ও চাপের মুখে এ-সম্প্রদায়ের প্রধান অংশ আনুষ্ঠানিকভাবে তাদের বহুগামী চর্চা ত্যাগ করে।

    কিন্তু মরমনদের ক্ষুদ্রাংশের যারা বহুগামীতার চর্চা অব্যাহত রাখেন, তাঁরা ঘনীভূত হন টেক্সাস রাজ্যে। বর্তমানে এ-সম্প্রদায়ের প্রায় ১০,০০০ অনুসারী আছেন।

    টেক্সাসের স্যান এ্যাঞ্জেলোর ৪৫ কিলোমিটার দূরে, এলডোরাডোতে ১,৭০০ একর নিজস্ব জমিতে কেন্দ্রীভূত, এফএলডিএস চার্চের অনুসারীরা মনে করেন, তাঁরাই প্রকৃত মরমন এবং ওয়ারেন জেফ হচ্ছেন দুনিয়াতে ঈশ্বরের প্রেরিত পুরুষ ও মুখপাত্র।

    উল্লেখ্য, ২০০৮ সালে এপ্রিলে শিশু যৌনপীড়ন সংক্রান্ত একটি ফৌন-কল পাওয়ার সূত্র ধরে টেক্সাস কর্তৃপক্ষ এলএফডিএস-এর আস্তানায় হানা দিয়ে ওয়ারেন জেফ ও তাঁর অনুসারীদের গ্রেফতার করে। এ-সময় চারশোরও বেশি শিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষীয় জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

    তিন বছরেরও বেশি সময় থেকে বিচারাধীন জেফ-যৌনকাণ্ড আজ মঙ্গলবার আদালতের রায় ঘোষণার মাধ্যমে সমাপ্তির দিকে এগুলো। অবশ্য, ওয়ারেন জেফ গোটা বিচার প্রক্রিয়াটিকে অন্যায় এবং ধর্মীয় স্বাধীনতার উপর সরকারী হস্তক্ষেপ বলে নিন্দা করেছেন।

    বিচারক ওয়ালথারের আদলতে জেফের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ হিসেবে অডিও রেকর্ড ও তার পাণ্ডুলিপি জুরিদের সামনে তুলে ধরা হয়। এতে ১২ ও ১৫ বছরের বালিকাদের প্রতি জেফের যৌন নির্দেশ যৌনসঙ্গমেরও শব্দ শোনা যায়।

    এছাড়াও ১৫ বছর বয়েসী বালিকার গর্ভে জাত শিশুর ডিএনএ’র সাথে জেফের ডিএনএর মিল পাবারও প্রমাণও আদালতে হাজির করা হয়।

    মামলায় ধর্মগুরু জেফ বারবার তার আইনজীবী পরিবর্তন করে শেষ পর্যন্ত নিজেই নিজের আইনী প্রতিনিধিত্ব করে নির্দোষ দাবী করেন। তিনি বহুগামীতাকে ‘বিশুদ্ধ প্রাকৃতিক নিয়ম’ এবং 'ঈশ্বরের আইন-সমূহের একটি' বলে দাবী করেন।

    তা সত্ত্বেও, জুরীদের রায়ে খ্রিস্টান মৌলবাদী ধর্মগুরু ও বহুগামী ওয়ারেন জেফ দোষী সাব্যস্ত হন এবং বাকী জীবনটুকু কারাগারে অতিবাহিত হবার মতো যথেষ্ট মেয়াদের জন্য দণ্ড লাভ করেন।

    ধর্মগুরু জেফ তাঁর কাছে যিশুক্রিস্টের ‘প্রেরিত বাণী’ পাঠ করে শুনিয়ে গত শুক্রবার তাঁকে রায়দানকারী বিচারক বারবারা ওয়ালথারকে অভিশাপ দিয়ে বলেন, অতি শীঘ্রই কঠিন ব্যাধিতে তাঁর মৃত্যু হবে।

     

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন