• গাদ্দাফি অনুসারী যোদ্ধাদের বনি-ওয়ালিদ পুনর্দখলঃ ১২,০০০ মার্কিন সেনা প্রেরণ
    gaddafi_supporters_retake_baniwalid_23Jan12.jpg

    ইউকেবেঙ্গলি - ২৩ জানুয়ারী ২০১২, সোমবারঃ  মুয়াম্মার গাদ্দাফির অনুসারী সৈন্য ও মিলিশিয়া-বাহিনী আজ এনটিসির যোদ্ধাদের পরাজিত করে পুনর্দখল করে নিয়েছে লিবিরায় অন্যতম বৃহৎ শহর বনি-ওয়ালিদ। কয়েকঘন্টা ধরে চলা সংঘর্ষে অন্ততঃ ৫জন এনটিসির সেনা নিহত ও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ।

    প্রাক্তন এনটিসির সদস্য মোবারক ফোতমানি সাংবাদিকদের জানান, 'গাদ্দাফি অনুসারীরা সমগ্র বনি ওয়ালিদ দখল করে ফেলেছে'। তিনি আরও জানান যে, 'তাঁরা সবুজ পতাকা নিয়ে হাজির হয়ে গাদ্দাফির নামে স্লৌগান দেয়'। উল্লেখ্যঃ গাদ্দাফির নেতৃত্বে সংঘটিত ১৯৬৯ সালের বিপ্লবের প্রতীক হচ্ছে সবুজ রঙ।

    এদিকে আরব দৈনিক আশ্‌রাক আল-আওসাত জানাচ্ছে, যুক্তরাষ্ট্র গত সপ্তাহান্তে ১২,০০০ সৈন্য প্রেরণ করেছে লিবিয়ায়। তাদের এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক উদ্দেশ্য লিবিয়ায় 'নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা' করা। দৈনিকটি জানায়, মার্কিন সৈন্যরা পূর্বাঞ্চলীয় বন্দর-নগরী ব্রেগায় অবতরণ করেছে।

    ফ্রান্স, ব্রিটেইন, ইতালি ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব গত বছর টানা ৮মাস লিবিয়ায় সামরিক হামলা পরিচালনা করে ন্যাটো। তাদের প্রত্যক্ষ সহায়তায় ২০শে অক্টোবর বিদ্রোহী-বাহিনীর হাতে আটক হন গাদ্দাফি এবং সেদিনই তাঁকে হত্যা করা হয়। গাদ্দাফির অনুসারীরা মনে করেন, বিদেশী শত্রুরা লিবিয়া দখল করে পুতুল সরকার বসিয়েছে। তাঁদের ভাষ্যে, 'পুতুল হঠিয়ে লিবিয়ার নিয়ন্ত্রণ লিবিয়ার জনগণের হাতে ফিরিয়ে আনতেই এ-সশস্ত্র সংগ্রাম', যার নাম দেয়া হয়েছে গ্রীন রেজিস্ট্যান্স।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন