• গুপ্তচর বিনিময় করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র

    শুক্রবার কয়েক দশকের মধ্যে প্রথমবারের মত প্রকাশ্যে গুপ্তচর বিনিময় করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। খবরে প্রকাশ, চার-জন মার্কিন গুপ্তচরের বিনিময়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আটক হওয়া ১০ জন রুশী গুপ্তচরকে রাশিয়ার হাতে তুলে দিয়েছে ওয়াশিংটন।

    সংবাদ-মাধ্যম সূত্রে প্রকাশ, ভিয়েনার একটি বিমান-বন্দরে মস্কো কর্তৃপক্ষের হাতে রুশ গুপ্তচরদের তুলে দেয় মার্কিনীরা। একই স্থানে মার্কিন গুপ্তচরদেরকে হস্তান্তর করে মস্কো। পরে মার্কিন গুপ্তচরদেরকে ইংল্যান্ডের অক্সফৌর্ডশায়ারে ব্রীজ নর্টনে রয়েল এয়ার ফৌর্সের একটি বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। খবরে প্রকাশ, দুই দেশের বিমান-যোগে গুপ্তচরদেরকে ভিয়েনায় নিয়ে আসার মাত্র ১৫ মিনিটের মধ্যে বিনিময় প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

    গুপ্তচর-বিনিময়ের ঘটনাকে দুই দেশের সম্পর্কের উন্নতির স্মারক হিসাবে বর্ণনা করেছেন নাম-প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা। রুশ বিদেশ-মন্ত্রনালয় জানিয়েছে, শুক্রবারের বন্দী-বিনিময়ের মধ্য দিয়ে ‘১০-জন রুশ নাগরিককে ফেরত’ পাওয়া গেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে আটক হওয়া গুপ্তচর ভিকি পিলেইজের আইনজীবি জন রড্রিগুয়েজ জানিয়েছেন রুশ সরকার তার মক্কেলকে আজীবন প্রতি-মাসে ২,০০০ ডলার ভাতা ও আবাসন সুবিধা দেবে; এছাড়াও পিলেইজের সন্তানকে রাশিয়া সফরের অনুমতি দেয়া হবে। রাশিয়াতে অবস্থানকালে পিলেইজের সন্তানের যাবতীয় ব্যয়-ভারও বহন করবে সরকার।

    স্মরণ করা যেতে পারে, গত মাসে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভের সাথে বৈঠক শেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন যে দুই দেশের সম্পর্কের কিছু কঠিন দিক সারিয়ে তোলাতে তারা সফল হয়েছেন।

    ০৯/০৭/১০

     

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন