• গ্রীক সরকার তৃতীয় ভোটেও জিতে গেলোঃ ব্যয় সঙ্কোচন ও সম্পত্তি বিক্রির আইন পাস
    Greek-Parliament.jpg

    ইউকেবেঙ্গলি, ৩০ জুন ২০১১, বৃহস্পতিবারঃ  গ্রীসের জর্জ পাপান্দ্রু র নেতৃত্বাধীন সরকারের কৃচ্ছতা কর্মসূচি বাস্তবনের পথে সর্বশেষ বাধাটি দূর হয়ে গেলো বৃহস্পতিবারের পার্লামেন্টে পরিপূরক আইন পাস করানোর মধ্য দিয়ে।
     
    গ্রীসের অর্থনৈতিক 'সঙ্কট-মুক্তি'র জন্য ইউরোপীয়ন ইউনিয়ন ও আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ বেইল-আউটের অর্থ বরাদ্দের জন্য যে শর্তসমূহ আরোপ করেছিলো, তার মধ্যে অর্থনীতির কাঠামোগত ঘাটতি দূর করার পাশাপাশি বিদেশী ব্যাংকগুলোর ঋণ পরিশোধ করা অত্যাবশ্যকীয়।

    ঋণ পরিশোধের লক্ষ্যে দ্রুত ২৮ বিলিয়ন ইউরোর সংস্থান করার জন্য গ্রীসকে তার জাতীয় সম্পদের উল্লেখযোগ্য অংশ আন্তর্জাতিক দরপত্রের ভিত্তিতে বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে।

    সরকারী কল্যাণ ও উন্নয়োন খাতে ব্যয় সঙ্কোচন, সরকারী বেতন হ্রাস, রাষ্ট্রীয় ও অন্যান্য খাতে কর্মী-ছাঁটাই, প্রত্যক্ষ ও পরোক্ষ কর-বৃদ্ধির নিরিখে গ্রীসের আতঙ্কিত ও বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা গত দুদিন ১৯৭৪ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবার পর এই প্রথমবারের মতো এক দিনের অতিরিক্ত সময়ের - ৪৮ ঘন্টার - জন্য সাধারণ ধর্মঘট করলো।

    গত কয়েক দিন ধরে পার্লামেন্টের সামনে সিন্তেগমা স্কোয়ারে পুলিসের প্রবল বাধার মুখেও ভোট রোখার সংকল্পে বিক্ষুব্ধ জনতা তাদের বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রেখেছে।

    গতকাল বুধবার রাষ্ট্রীয় ব্যয়-সঙ্কোচ ও সম্পত্তি বিক্রির সমন্বিত সরকারী প্রস্তাব অল্প ভৌটের ব্যবধানে পাস হবার পর আজ তার বাস্তবায়নের পরিপূরক আইন প্রস্তাবও পাস হলো।

    বৃহস্পতিবারের প্রস্তাবে পক্ষে ১৫৫ ও বিপক্ষে ১৩৬ ভৌট পড়ে এবং এর মধ্য দিয়ে সরকারের পরিকল্পনা ও ইউরোপীয়ান ইউনিয়ন ও আইএমএফের প্রত্যাশা পূর্ণতা লাভ করলো।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন