• জাপানের ক্রম-হ্রাসমান জনসংখ্যাঃ ২০৬০-এ কমে যাবে এক তৃতীয়াংশ
    japan_population.jpg

    ইউকেবেঙ্গলি - ৩০ জানুয়ারী ২০১২, সোমবারঃ  ২০৬০ সালের মধ্যে জাপানী জাতির জনসংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমে যাবে। আজ সে-দেশের স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন আশঙ্কার কথা। উন্নত-দেশগুলোর মধ্যে জাপানের জনসংখ্যা হ্রাসের হারই সর্বোচ্চ।

    বর্তমানে জাপানের জনসংখ্যা ১২ কোটি ৮০ লাখ। অনুমান করা হচ্ছে এ-সংখ্যা কমে ৮ কোটি ৭০ লাখে নেমে আসবে আগামী ৫০ বছরে। এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে, নিম্ন জন্ম-হার ও ক্রম-বর্ধমান গড় আয়ু।

    গড়ে একজন জাপানী নারী ২০১০ সালে ১.৩৯ শিশুর জন্ম দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনের অনুমান-মতে ২০৬০ সালে এ-হার কমে দাঁড়াবে ১.৩৫-এ, যা জাতিটির জনসংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ন্যুনতম হারের চেয়ে অনেক নীচে।

    কীয়ো বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ নারিকো ৎসুইয়া বলেন, 'এ-দেশের কর্মসংস্থান ও শ্রমনীতি, অবসরকালীন ভাতা-ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জনসংখ্যার এত দ্রুত হ্রাসমান পরিস্থতিকে মাথায় রেখে প্রস্তুত করা হয়নি।' তিনি মনে করেন, এ-পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটির সরকারকে জরুরী ভিত্তিতে এসকল ব্যবস্থা সংশোধন করতে হবে।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন