সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- টরেন্টোতে বাঙালীদের নজরুল জন্ম-জয়ন্তী উদযাপন
এ্যাসোসিয়েশন অব বাংলাদেশী কানাডিয়ান (এবিসি)এর উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে টরেন্টোতে। গত ২০ মে স্কোরবো প্রগ্রেস চার্চ মিলনায়তনে নজরুলের জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আলোচনা-পর্ব শেষে স্থানীয় বাঙালী শিল্পীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন।
এবিসি আয়োজিত নজরুল জন্ম-জয়ন্তীতে সঙ্গীত পরিবেশন করেন এএফএম আলিমুজ্জামান, অরুনাভ ভট্টাচার্য্য, মালেকা পারভীন রোজী, সুমাইয়া আলম, অর্ক ভট্টাচার্য, গোলাম মহিউদ্দিন, জিনিয়া আজাদ, আফিয়া আলম, রেজওয়ানা তাসনিম, আইরিন আলম, ইয়াসমিন খায়ের, ফারাহ্ তাসনিম বৃষ্টি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গোলাম মহিউদ্দিন। নৃত্য
পরিবেশন করেন সুকন্যা নৃত্যাঙ্গনের শিয়া, নাজিয়া ও তাসনিম। তবলায় ছিলেন দোলন সিনহা। অনুষ্ঠানের মঞ্চসজ্জা করেন চিত্রশিল্পী মহিবুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুমি রহমান।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এবিসি পরিচাল গোলাম মোহাম্মদ। আরো বক্তব্য রাখেন পরিচালক আনিসুল আলম, মাহবুবুর রব চৌধুরী, আজিজ মাওলা ও নিলুফার মোহাম্মদ । নজরুল জন্ম-জয়ন্তী অনুষ্ঠানর শুভ কামনা করে শুভেচ্ছা বাণী পাঠান অন্টারিও পার্লামেন্টের এমপিপি মার্গারেট বেস্ট।
০২/০৬/১০