সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- টাওয়ার হ্যামলেটসে বাসে অগ্নিসংযোগঃ দুই কিশোর অভিযুক্ত
(লন্ডন, ১৭ নভেম্বর) টাওয়ার হ্যামলেটস এলাকায় একটি বাসে অগ্নি-সংযোগের অভিযোগে অভিযুক্ত হয়েছে দুই কিশোর। দু'জনরেই বয়স ১৪ বছর। আগামী ২৫শে নভেম্বর তারিখে তাদের থেইমস ইয়ুথ কৌর্টে হাজির হওয়ার কথা রয়েছে।
গত ১৫ই সেপ্টেম্বর তারিখে স্যাফরন (ই১৪) এলাকায় ২৭৭ রুটের একটি ‘আউট-অফ সার্ভিস’ বাসে আগুন লাগার কারণে পুলিস ও ফায়ার ব্রিগেইডকে ডাকা হয়। পরবর্তীতে মেট্রোপলিটান পুলিস সার্ভিস ও ট্র্যান্সপৌর্ট ফর লন্ডনের সেইফার ট্র্যান্সপৌর্ট কমান্ডের অংশ 'অপারেশন বাসট্যাগ' এ-ঘটনার তদন্ত করে।
লন্ডন ফায়ার ব্রিগেইডের কর্মীরা বাসটির আগুন নেভানোর পর লক্ষ্য করা যায়, আগুনে পুড়ে বাহনটির উপর-তলা বিশেষ-ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের আলামত দেখে লন্ডন ফায়ার ব্রিগেইড নিশ্চিত করেছে যে, এ-আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিলো।
মেট্রৌপলিটান পুলিসের প্রেস বিজ্ঞপ্তি