সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- টিয়ার ১ ভিসায় কোটা-প্রথা চালু যুক্তরাজ্যে
১৯ জুলাই, সোমবার থেকে প্রথমবারের মত টিয়ার ১ ভিসার ক্ষেত্রে কোটা-প্রথা চালু করেছে যুক্তরাজ্য। এক সময় হাইলি স্কিলড মাইগ্র্যান্ট প্রোগাম নামে পরিচিত টিয়ার ১ ভিসার জন্য আবেদন করতে চাইলে নতুন দুইটি পরিবর্তন সম্পর্কে আবেদনকারীদের অবগত থাকতে হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন নিয়মে, ১৯ জুলাই ২০১০ থেকে ৩১ মার্চ ২০১১ পর্যন্ত টিয়ার ১ ভিসার ক্ষেত্রে অন্তবর্তীকালীন নিয়ন্ত্রন কার্যকর থাকবে। এছাড়া অন্য কোন ভিসা ক্যাটাগোরী থেকে টিয়ার ১ ভিসার আওতায় আসতে চাইলে ১০০ পয়েন্ট অর্জন করতে হবে। এতদিন এক্ষেত্রে ৯৫ পয়েন্ট প্রাপ্তির বিধান চালু ছিলো। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে টিয়ার ১ ভিসার ক্ষেত্রে মাসিক একটি সংখ্যা নির্ধারিত থাকবে। কোন ব্যক্তি যে মাসে আবেদন করবেন সে মাসের টিয়ার ১ ভিসা দেয়ার নির্ধারিত সংখ্যাটি পূরণ হয়ে গেলে উক্ত আবেদনকারীকে পরের মাসের বরাদ্দ ভিসার জন্য বিবেচনা করা হবে। তবে ভিসার সংখ্যা ফুরিয়ে গেলেও আগ্রহী ব্যক্তিটি যেকোন মাসেই আবেদন করতে পারবেন। তবে, নতুন করে ভিসার সংখ্যা বরাদ্দ না আসা পর্যন্ত আবেদনকারীর জন্য কোন ভিসা ইস্যু করা হবে না।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে টিয়ার ১ ভিসার আবেদনের সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে অনেকে বেশি সময় লাগার সম্ভাবনার ব্যাপারটি মাথায় রাখতে হবে। কোন ব্যক্তি নিম্মোক্ত পরিস্থিতিতে থাকলে তার ক্ষেত্রে টিয়ার ১ ভিসার নতুন আইন প্রযোজ্য হবেনা।
(১) কোন ব্যক্তি যদি অন্য কোন ভিসা ক্যাটাগোরীতে ইউকে তে অবস্থানরত হয়ে থাকেন যা থেকে টিয়ার ১ ভিসাতে যেতে পারেন। তবে এক্ষেত্রেও উক্ত ব্যক্তিকে টিয়ার ১ ভিসার জন্য ১০০ পয়েন্ট পেতে হবে। (২) যদি কোন ব্যক্তি টিয়ার ১ ভিসা আবেদনকারীর ডিপেনডেন্ট হয়ে থাকেন। (৩) টিয়ার ১ ভিসার পোস্ট-স্টাডি ওয়ার্ক, উদ্যোক্তা বা বিনিয়োগকারী ক্যাটাগোরীতে আবেদন করতে ইচ্ছুক ব্যক্তি।
টিয়ার ১ ভিসার আবেদনের ক্ষেত্রে আরো একটি পরিবর্তনের ঘোষণা দেয়া হয়েছে। এখন থেকে কোন ব্যক্তি যদি পূর্ব-আয় বার্ষিক ১৫০,০০০ পাউন্ড প্রদর্শন করতে পারেন তাহলে তিনি ৭৫ পয়েন্টের স্থলে ৮০ পয়েন্ট অর্জন করবেন। এমবিএ ডিগ্রী থাকলেও ৭৫ পয়েন্টের স্থলে ৮০ পয়েন্ট পাওয়া যাবে।
২০/০৭/১০
will any MBA do or will it require MBA from specific institutions?