সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- তুরষ্কে চালু হলো ন্যাটোর ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা রেইডার

ইউকেবেঙ্গলি - ১৭ জানুয়ারী ২০১২, মঙ্গলবারঃ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আক্রমণের পূর্ব-সতর্কতা দিতে সক্ষম একটি উন্নততর রেইডার-প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপিত হয়েছে তুরষ্কে। পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রীটি অর্গ্যানাইজেশন ন্যাটোর একমাত্র মুসলিম-প্রধান সদস্য তুরষ্কে স্থাপিত এক্স-ব্যাণ্ড এএন/টিপিওয়াই-২ নামের এ-রেইডারটি থাড (THAAD) ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। তুর্কী পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ-খবর পরিবেশন করেছে সিএনএন ও রিয়া নভোস্তি।
সদ্য-স্থাপিত এ-মিসাইল-সুরক্ষা ব্যবস্থা অতি-উচ্চে অগ্রসরমান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উপস্থিতি আগে থেকেই জানান দিতে পারবে বলে সামরিক সূত্রগুলো জানায়। রাজধানী আঙ্কারা থেকে প্রায় ৪০০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত মালাত্য প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে এটি বসানো হয়েছে। তুর্কী ও মার্কিন সামরিক তত্ত্বাবধায়করা যৌথভাবে পরিচালনা করবেন গুরুত্বপূর্ণ এ-প্রতিরক্ষা রেইডার।
তুরষ্ক ছাড়াও আরও চারটি ইউরোপীয় দেশ - পৌল্যাণ্ড, পর্তুগাল, রোম্যানিয়া ও স্পেইন - মার্কিন ও ইউরোপীয় ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা-ঢালের অংশ হিসেবে বিভিন্ন সামরিক সরঞ্জাম বসাতে রাজী হয়েছে। ন্যাটো জানিয়েছে যে, এ-ক্ষেপণাস্ত্র-ব্যবস্থা ইরান ও উত্তর-কোরিয়ার মতো দেশগুলো থেকে আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- তুরষ্কের প্রস্তাবে পরমাণু আলোচনায় ইরান রাজীঃ মার্কিন-প্রস্তুতি ও ক্যামেরোন সৌদি সফরে
- আফগান মৃতদেহের মুখে মার্কিন সেনার প্রস্রাব করার ভিডিও প্রকাশঃ ব্যাপক নিন্দা
- আফগানিস্তানে ন্যাটোর রসদ-সরবরাহ নিশ্চিতঃ ‘মুখ বাঁচাতে’ খাজনা চায় পাকিস্তান
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?
- ন্যাটো-আক্রমণে পাকিস্তানে ২৪ সেনা হতঃ বিমানঘাঁটি থেকে মার্কিন-বহিষ্কারের নির্দেশ