• নাজী-ক্যাম্পের প্রহরীর বিরুদ্ধে চার্জ গঠন জার্মানীতে

    দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে পোল্যান্ডে ইহুদী সম্প্রদায়ের চার লক্ষ ৩০ হাজার মানুষের হত্যাকান্ডে সহায়তার অভিযোগে স্যামুয়েল কানজ (৯০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে বুধবার জার্মানীতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কানজ ১৯৪২-৪৩ সালের দিকে জার্মানী অধিকৃত পোল্যান্ডের বেলজ্যাক কনসেনট্রেশন ক্যাম্পে কাজ করতেন বলে অভিযোগ আছে।

    জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে নিধনশালাতে কাজ করা ছাড়াও ইহুদী সম্প্রদায়ের কমপক্ষে ১০ জন সদস্যকে গুলী করে হত্যা করার অভিযোগও আনা হয়েছে কানজের বিরুদ্ধে। জানা গেছে, বন শহরের বাসরত কানজকে গত সপ্তাহে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্তের কথা জানানো হলে তিনি হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন। যুদ্ধাপরাধের বিচারের দাবীতে কাজ করা মানবাধিকার সংগঠন সাইমন উইজেনথাল সেন্টারের মোস্ট-ওয়ান্টেড নাৎসীর তালিকার তৃতীয় স্থানে কানজের নাম আছে। উল্লেখ্য, ইতিপূর্বে স্যামুয়েল কানজকে আরেক অভিযুক্ত জন ডেমজানুকের (৯০) বিরুদ্ধে উত্থাপিত যুদ্ধাপরাধের অভিযোগের একজন সাক্ষী হিসাবে ব্যবহার করা হয়েছে। ডেমজানুকের বিরুদ্ধে পোল্যান্ডের সোবিবর ক্যাম্পে রক্ষী হিসাবে কর্মরত থাকা অবস্থাতে ২৮ হাজার ৬০ ব্যক্তির হত্যাকান্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। ডেমজানুক সোবিবরে কাজ করার কথা অস্বীকার করেছেন। স্মরণ করা যেতে পারে, পাঁচ দশকের বেশি সময় যুক্তরাষ্ট্রে কাটানোর পরে সুদীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে গত বছর মে মাসে ডেমজানুককে মিউনিখের আদালতে দাঁড় করানোর জন্য জার্মানীতে নিয়ে আসা সম্ভব হয়।

    কর্তৃপক্ষ জানিয়েছে কানজের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বিচারের জন্য বনের আদালতে পাঠানো হয়েছে। তবে বিচারের দিন-তারিখ এখনো ঠিক করা হয়নি।

    ২৭/০৭/১০

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন