• নিউ লেবার ও মার্কিন-স্টাইল পুঁজিবাদের বিরুদ্ধে এড মিলিব্যান্ড

    টনি ব্লেয়ারের নেতৃত্বে বিকশিত হওয়া নিউ লেবার ধারণা ও মার্কিন ধাঁচের পুঁজিবাদী ব্যবস্থার কড়া সমালোচনা করেছেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ন সাবেক কেবিনেট সদস্য এড মিলিব্যান্ড। সেপ্টেম্বর মাসে নেতৃত্ব নির্ধারণী দলীয় নির্বাচনে নিউ লেবারপন্থী বড় ভাই ও সাবেক ফরেন সেক্রেটারী ডেইভিড মিলিব্যান্ডের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছেন এড মিলিব্যান্ড। রোববার অবজারভার পত্রিকার জন্য লেখা এক নিবন্ধে উপরোক্ত অবস্থান ব্যক্ত করেছেন তিনি।

    রোববার এড মিলিব্যান্ড উল্লেখ করেন যে নিউ লেবার ধারণাটির মধ্য দিয়ে বিগত দিনগুলোতে নিম্মমাত্রার মুদ্রাস্ফীতিসহ ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত রাখা এবং সরকারী খাতে অর্থের যোগান ও শিশুদেরকে দারিদ্র্যবস্থা থেকে মুক্তি দেয়ার মত ট্যাক্স রেভিনিউর ব্যবস্থা করা সম্ভব হলেও শেষ পর্যন্ত এই ধারণাটির সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে গেছে। তার মতে সম্পদ তৈরী ও বন্টনের মত ব্যাপারগুলোর সাথে-সাথে সরকারের ভূমিকা রাখার ব্যাপারটি স্বীকার করে নেয়ার ক্ষেত্রেও বিলম্ব হয়ে গেছে। এড মিলিব্যান্ড উল্লেখ করেন যে সরকারের দিক থেকে পূর্ণমাত্রার নমনীয় অবস্থান আর ধনীদের দায়-দায়িত্বের ব্যাপারে কোন নজর না দেয়ার কারণে যুক্তরাজ্য অধিকতর অসমতা-পূর্ণ একটি দেশে পরিনত হয়েছে এবং মধ্য ও নিম্ম আয়ের বহু পরিবার প্রচন্ড চাপ ও অনিশ্চয়তার মধ্যে জীবন-যাপন করছে। যুক্তরাজ্যের মানুষ-জনকে পশ্চিম ইউরৌপের মধ্যে সবচেয়ে বেশি সময় কাজ-কর্ম করতে হয় বলেও জানান তিনি।

    এড মিলিব্যান্ডের মত বিরাজমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য নতুন একটি অবস্থান গ্রহন করা প্রয়োজন। আগামী দশকটিতে যুক্তরাজ্য ক্রমশ অধিকতর অসম, অধিকতর নির্দয়, অধিকতর ন্যায়হী্ন একটি ব্যবস্থা তথা মার্কিন ধাঁচের পুঁজিবাদের দিকে অগ্রসর হবে কিনা সে ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেয়ার উপরে গুরুত্ব আরোপ করেন গর্ডন ব্রাউনের কেবিনেটের গুরুত্বপূর্ণ সদস্য এড মিলিব্যান্ড। তার দাবীমতে, এমন একটি মডেল তৈরী করা সম্ভব যার আওতাতে পুঁজিবাদ জনগনের জন্য কাজ করবে। নিউ লেবারের সাথে নিজ-ভাবনার পার্থক্য উন্মোচন করে এড মিলিব্যান্ড জানান ধনীদের উপরে বর্তায় এমন দায়-দায়িত্বগুলোর দিকে কড়া নজর দেয়াটা আবশ্যক। কোন একটি ব্যাঙ্কে একজন ক্লিনারের তুলনায় একজন ব্যাঙ্কারের দুইশতগুন বেশি বেতন পাবার বাস্তবতাটিকে হালকাভাবে দেখার মধ্য দিয়ে একটি সামর্থপূর্ণ সমাজ গঠন সম্ভব নয় বলে মনে করেন এড মিলিব্যান্ড।

    ২৯/০৮/১০

     

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন