• নিবন্ধিত সমকামী সম্পর্ককে ‘ম্যারেইজ’ বলার অর্থ ইংলিশ ভাষার পরিবর্তনঃ ধর্মগুরু
    Sentamu-Arch-Bishop.jpg

    ইউকেবেঙ্গলি - ২৮ জানুয়ারী ২০১২, শনিবারঃ  সমকামী পুরুষদের মধ্যে ‘বিয়ে’ হওয়াকে আইনসিদ্ধ করার উদ্দেশ্যে এ-বছরের মার্চে সরকার যে কনসালটেশন শুরু করতে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আর্চ বিশপ অফ ইয়র্ক ডঃ জন সেন্টামু সরকারকে শতাব্দী প্রাচীন সামাজিক কাঠামো পরিবর্তন না করার অনুরোধ করেছে বলেছেন, এতে বিয়ে শব্দটির অর্থ হারিয়ে যাবে।

    ইংল্যাণ্ডের খ্রিস্টান ধর্মের দ্বিতীয় গুরুত্বপূর্ণতম ব্যক্তি আর্চ বিশপ সেন্টামু বলেন, সমকামী দুই পুরুষের মধ্যে ‘বিয়ে’কে আইনসিদ্ধ করলে দেশের শতো-শতো বছরের প্রথাকে উলট-পালট করা দেয়া হবে। এ-কাজটি করা সরকারে জন্য মোটেও উচিত নয় বলে সেন্টামু মনে করেন।

    ডঃ সেন্টামু বলেন, ‘(দুই সমকামীর মধ্যে) আপনি যদি প্রকৃতই সিভিল পার্টনারশিপ রেজিস্ট্রেশন চান, অধিকাংশ মানুষ বলবেন তাঁরা একটি সরণ দেখছেন, কিন্তু আপনি যদি একে ম্যারেইজ বলতে শুরু করুন, তাহলে বুঝা যাবে যে আপনি ইংলিশ ভাষার পরিবর্তন করতে চাইছেন।‘

    তিনি বলেন, ২০০৪ সালে সমকামীদের মধ্যে সিভিল পার্টনারশিপ প্রবর্তিত হলে চার্চ এতে আপত্তি করেনি, কিন্ত চার্চ মনে করে বিয়ে হতে পারে একমাত্র পুরুষ ও নারীর মধ্যে। আজ দৈনিক টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাতকার এ-কথাগুলো বলেন আর্চ বিশপ সেন্টামু।

    এদিকে, সমকামী অধিকার আন্দোলক ও ইক্যুয়াল লাভ আন্দোলনের কৌর্ডিনেটর পিটার ট্যাচেল ধর্মগুরুর কথার সমালোচনা করেছে। তিনি বলেন, ‘আর্চ বিশপ সেন্টামু হচ্ছে ধর্মীয় কর্তৃত্ববাদী, যিনি সম-লিঙ্গের বিয়ের প্রতি তাঁর ব্যক্তিগত বিরোধিতা সমাজের বাকী মানুষের উপর চাপিয়ে দিতে যান’।

পাঠকের প্রতিক্রিয়া

On this issue of same sex union, let me propose that, let all people enjoy equal legal , financial, judicial rights without any discrimination.
However the names of the union be different;

1) Conventional differnt sex coulpe : Marriage
2) Same sex male coulpe : Garriage
3) Same sex femail couple: Lerriage.

I hope all three groups accept this proposal and put this issue behind and move forward for a hermonious society.

Thanks for reading.

ভালো আইডিয়া! ম্যারেজ, গ্যারেজ, ল্যারেজ!

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন