• পশ্চিম তীরে চার ইসরায়েলী হতঃ দায়িত্ব নিয়েছে হামাস

    অধিকৃত পশ্চিম তীরের হেবরনে চার ইসরায়েলীকে গুলী করে হত্যা করা হয়েছে মঙ্গলবার। হামাসের সামরিক শাখা এই হত্যাকান্ডের পরিচালনা করার কথা জানিয়েছে। খবরে প্রকাশ, কিরাত আরবা বসতির নিকটবর্তী একটি হাইওয়ে ধরে যেতে থাকা একটি চলন্ত গাড়ীর উপরে গুলী চালিয়ে চার ইসরায়েলীকে হত্যা করা হয়েছে।
    ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। হামাসের হাতে নিহত দুই নারীর মধ্যে একজন অন্তঃস্বত্তা ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতের এই হামলার কিছু পরে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ইসরায়েলীদের হত্যাকান্ডের সাথে নিজেদের যুক্ততার কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেইডস। সংবাদ-সূত্রগুলো জানিয়েছে জুন মাসের পর পশ্চিম তীরে এই প্রথমবারের মত ইসরায়েলীদের উপরে হামলা চালানো হলো। জুন মাসের হামালাতে এক ইসরায়েলী পুলিশ নিহত ও অপর দুই পুলিশ আহত হয়েছিলেন। আল-আসকা মার্টারস ব্রিগেইড সে-হামলা পরিচালনা করার কথা জানিয়েছিলো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আমন্ত্রনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি-আলোচনা শুরুর ঠিক একদিন আগে এবার হামলাটি চালানো হলো। লক্ষনীয় বিষয়, পশ্চিম তীর প্যালেস্টানিয়ান লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর নিয়ন্ত্রনে থাকলেও প্রতিদ্বন্দ্বী হামাস এবারের হামলার জন্য এ-এলাকাটিকে বেছে নিয়েছে হামাস।
    মঙ্গলবারের হত্যাকান্ডের ব্যাপারে সংবাদ-মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানানোর সময় হামাসের মুখপাত্র ওসমান হামদান জানান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা শুরু হবার মুখে পরিচালিত হামলাটির সাথে হামাস জড়িত নয়। তবে হামাদান একই সাথে জানান যে তিনি হামাসের রাজনৈতিক শাখার হয়ে কথা বলেছেন। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেইড যে-কোন হামালা চালানোর ব্যাপারে স্বাধীন বলেও জানান এই মুখপাত্রটি। এদিকে, আলোচনা শুরুর ঠিক আগে ইসরায়েলী নাগরিক হত্যার ব্যাপারটিকে ‘উদ্দেশ্যমূলক’ হিসাবে বর্ণনা করেছে পিএলও। সংগঠনের মুখপাত্র হানান আশরাওয়ী জানান যখনই শান্তি-প্রক্রিয়ার ক্ষেত্রে কোন ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখা দেয় তখনই এ-ধরনের ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায়। ওয়াশিংটনের ইসরায়েলী দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে মঙ্গলবার রাতের হামলাটিকে “শান্তি-প্রক্রিয়াকে নস্যাৎ করে দেয়ার এক চেষ্টা” হিসাবে বর্ণনা করা হয়েছে। তবে সহিংসার ঘটনা ঘটে যাওয়া স্বত্তেও বুধবারের আলোচনায় বসার ব্যাপার দৃঢ়তা প্রদর্শনের জন্য উভয় পক্ষের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
    ৩১/০৮/১০

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন