• 'পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়াতে পারে রাশিয়া' বললেন, উপ-প্রতিরক্ষামন্ত্রী
    russia_may_boost_nuclear_weapon_anatoly1.jpg

    ইউকেবেঙ্গলি - ৭ ফেব্রুয়ারী ২০১২, মঙ্গলবারঃ  বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র-বিস্তারের ক্রমবর্ধমান ঝুঁকির কারণে রাশিয়াকেও পারমাণবিক-অস্ত্র বাড়াতে হতে পারে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি আন্তোনভ। রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের সাথে 'ইউরোপীয় ক্ষেপণাস্ত্র-বুহ্য' প্রকল্প বিষয়ক একজন নেগোশিয়েটর আন্তোনভ আজ রুশ দৈনিক কোমার্সান্তকে দেয়া এক সাক্ষাতকারে এ-মন্তব্য করেন।

    'ইউরোপীয় ক্ষেপণাস্ত্র-বুহ্য' নামে মার্কিন কৌশলগত সমর-সজ্জাকে রাশিয়ার নিরাপত্তার জন্য প্রধান হুমকি বলে চিহ্নিত করেন আন্তানভ। তিনি মনে করেন, শীতল-যুদ্ধের পর থেকে ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষার নামে আমেরিকার কৌশলগত অস্ত্র এগুতে-এগুতে এখন রাশিয়ার সীমান্তে এসে পৌঁছেছে। এ-পরিস্থিতিকে তিনি হতাশাজনক বলে আখ্যা দেন।

    অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ-হুমকির উল্লেখ করে আন্তোনভ আরও বলেন, 'ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র-বৃদ্ধির নতুন নতুন চেলেইঞ্জ আসছে। বিশেষ পরিস্থিতিতে আমাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার কমানোর নয় বাড়ানোর প্রয়োজন হতে পারে, এমন সম্ভবনাকে আমি উড়িয়ে দেব না'।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন