সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- প্যালেস্টাইনে বান কি মুনের প্রতি বাণ পাদুকারঃ 'ঔপনিবেশিকতার নায্যতা-দানকারী' আখ্যায়িত

ইউকেবেঙ্গলি - ২ ফেব্রুয়ারী ২০১২, বৃহস্পতিবারঃ আজ ইসরায়েল সীমান্ত হয়ে অধিকৃত প্যালেস্টাআইনের গাজায় প্রবেশকালে বিক্ষোভকারীদের পাদুকা-বর্ষণের সম্মুখিন হয়েছেন জাতিসংঘের প্রধান বান কি মুন। এর আগে তিনি ইসরায়েল সফরকালে সে-দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাত করেন।
প্যালেস্টাইন-ইসরায়েল সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু করতে দু-পক্ষকে উৎসাহ প্রদানই মুনের এ-সফরের উদ্দেশ্য বলে জানা গেছে। তবে এ-সংক্ষিপ্ত সফরকালে, ইসরায়েলে বন্দী বা ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করার অনুরোধ রক্ষা করতে অপারগতা জানিয়েছেন মুন। তিনি গাজার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হামাস সরকারের কোন সদস্যের সাথেও সাক্ষাত করবেন না।
এদিকে প্যালস্টাইনী পত্রিকা প্যালেস্টাইন নিউজ নেটওয়ার্ক মুনকে 'ফিলিস্তিনে ইসরায়েলের চলমান ঔপনিবেশিক দখলদারীত্বের ন্যায্যতা দানকারী' বলে আখ্যায়িত করেছে। পত্রিকাটির ইংরেজি সংস্করণে বলছে, 'গত বছর মুন সাহেব ফিলিস্তনিদের হাতে বন্দী ইসরায়েলী সেনা গিলাদ শালিতের মায়ের সাথে ঠিকই সাক্ষাত করেছিলেন'।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- জাতিসংঘে রাষ্ট্রত্বের স্বীকৃতির আবেদন করছে প্যালেস্টাইনঃ কূটনীতি চলছে আটকাবার
- প্যালেস্টাইন-ইসরায়েল মুখোমুখি আলোচনাঃ আগামী সপ্তাহে পুনর্বৈঠকে সম্মতি
- প্যালেস্টাইনে দ্বিরাষ্ট্রিক সমাধানঃ প্রাচীন নগর-রাষ্ট্রের জায়নবাদী সংস্করণ
- প্যালেস্টাইনের রাষ্ট্রত্ব রুখতে মার্কিন ভিটো নিষ্প্রয়োজনীয়ঃ ভৌটেই পাস হবে না প্রস্তাব
- ইসরায়েলের মতঃ অনাবশ্যক মধ্যপ্রাচ্য শান্তি চতুষ্টয় ভালোর চেয়ে মন্দই করেছে বেশি