• প্রধানমন্ত্রী ক্যামেরোন দেশ বিকিয়ে দিয়েছেনঃ অভিযোগ লেবার নেতা মিলিব্যাণ্ডের
    Cameron-EU.jpg

    ইউকেবেঙ্গলি - ৩১ জানুয়ারী ২০১২, মঙ্গলবারঃ  আজ সকালে আইটিভি’র সাথে এক সাক্ষাতকারে লেবার নেতা এড মিলিব্যাণ্ড প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোনের তীব্র সমালোচনা করে বলেছেন যে, ইউরোপীয়ান ইউনিয়নে ভ্রান্ত কৌশল অবলম্বনের মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যকে বিক্রি করে দিয়েছেন এবং আজ বিকেলের পার্লামেন্ট অধিবেশনে তিনি তাঁকে এ-বিষয়েই প্রশ্ন করবেন।

    ইউরোপীয়ান ইউনিয়নের গত শীর্ষ বৈঠকে প্রধান মন্ত্রী ক্যামেরোন অভিন্ন মুদ্রা ও বাজার সংক্রান্ত চুক্তিতে ভিটো প্রয়োগ করে যুক্তরাজ্যকে অন্যান্য সদস্য-রাষ্ট্র থেকে একঘরে ফেলেছেন বলে তাঁর বিরুদ্ধে যে সমালোচনা শুরু হয়েছে গত ডিসেম্বর থেকে, তারই চূড়ান্ত প্রতিফলন ঘটলো আজ প্রতিদ্বন্দ্বী লেবার নেতা মিলিব্যাণ্ডের মন্তব্য থেকে।

    মিলিব্যাণ্ড মনে করেন, ইউরোপীয়ান ইউনিয়নের চুক্তিতে ব্রিটেইনের উচিত ছিলো ভিটো না দিয়ে বরং সবার সাথে 'টেবিলে থাকা'। তিনি বলেন, ‘এটি ছিলো এক ভূতে-পাওয়া ভিটো এবং খোলামেলা ভাবে বললে বলতে হয়, তিনি নেগোসিয়েশনগুলো সম্পূর্ণভাবে মিসহ্যাণ্ডেল করেছেন।’

    মিলিব্যাণ্ড বলেন, ‘ডেইভিড ক্যামেরোন যা করেছেন তাতে আমি খুব উদ্বিগ্ন, কারণ গত ডিসেম্বরে তিনি ঢাক বাজিয়ে বললেন যে ব্রিটেইনের জন্য তিনি এক মহা ব্যবস্থা করেছেন, তিনি আমাদের স্বার্থ সংরক্ষিত করেছেন এবং ইউরোপ যে চুক্তি করতে যাচ্ছে তাতে ব্রিটেইনের স্বার্থের হানি হবে না। এখন দেখা যাচ্ছে, তিনি আমাদের নদীতে বিকিয়ে দিয়েছেন, তাই আমি আজ হাউস অফ পার্লামেন্টে তাঁকে প্রশ্ন করবো তিনি কীসে সম্মত হয়েছেন এবং ব্রিটেনের জন্য কী সংরক্ষা তাঁর আছে।’

    উল্লেখ্য, আজ পার্লামেন্টে প্রধানমন্ত্রী ক্যামেরোনকে তাঁর নিজ দলের ব্যাকবেঞ্চারদের আক্রমণও মোকাবেলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন