সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- প্রেসিডেন্টের হুঁশিয়ারিঃ ফেডারেল ঋণ-সীমা না বাড়ালে যুক্তরাষ্ট্র মন্দতর মন্দায় পড়বে

ইউকেবেঙ্গলি, ৬ জুলাই ২০১১, বুধবারঃ ‘টুইটার টাউন হল’ শিরোনামে টুইটারের মাধ্যমে, ইতিহাসে প্রথমবারের মতো, দেশবাসীর সাথে এক প্রত্যক্ষ যোগাযোগ অধিবেশনে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফেডারেল সরকারের ঋণ-পরিধি যদি ১৪.২৯ ট্রিলিয়ন ডলারে (৯ ট্রিলিয়ন পাউন্ডে) উন্নীত করা না হয়, তাহলে দেশ একটি দ্বিতীয় মন্দায় কিংবা আরও খারাপ পরিস্থিতে নিপতিত হবে।
যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের ঋণ করার পরিসীমা সম্পর্কে ওবামা বলেন, ‘(এটি) এমন কিছু, যা নিয়ে আমাদের খেলনা-খেলা উচিত হয়’। তিনি বলেন, ঋণ-সীমা না বাড়ালে ‘ট্রেজারী অর্থ-শূন্য হয়ে পড়েবে’। এবং তা হলে, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতায় কী প্রভাব পড়বে, তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘(যুক্তরাষ্ট্র) পাওনা পরিশোধ করতে সক্ষম হবে না এবং গোটা বিশ্ব-পূঁজিবাজার তখন সম্ভাব্য এ-সিদ্ধান্তে আসবে যে যুক্তরাষ্ট্রের উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা অর্থহীন’।
প্রেসিডেন্ট বলেন, ‘সুতরাং আমাদের বিশ্বাসযোগ্যতা অধঃপতিত হবে, সুদের হার নাটকীয় ভাবে বেড়ে যাবে, এবং সম্পূর্ণ নতুন একটি মন্দায় কিংবা ততোধিক খারাপ সর্পিল-পাকে ধাবিত হবে’।
সঙ্কটগ্রস্ত ঋণ পরিচালন প্রসঙ্গে রিপাবলিকান নেতৃবৃন্দের সমালোচনার মুখে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা আগামীকাল বৃহস্পতিবারে ওয়াইট হাউসে দ্বিদলীয় কংগ্রেসীয় শীর্ষ বৈঠকের আহবান করেছেন, যেখানে তিনি আগামী মাসের অনিবার্য দেউলিয়াত্ব এড়াতে ফেডারেল ঋণ-সীমা বাড়াবার অনুমোদনের অনুরোধ করবেন।
দ্বিদলীয় শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থনীতির কাঠামো-ঘাটতি হ্রাস করার জন্য একটি সমন্বিত প্রস্তাবও হাজির করবেন।
এদিকে, প্রেসিডেন্ট ওবামার জানা-প্রস্তাব সম্পর্কে সেনিটে সংখ্যালঘু রিপাবলিকাদের নেতা মিচ ম্যাক-কনেল বলেন, ‘প্রেসিডেন্টের প্রস্তাবাদি এখনও পর্যন্ত অপর্যাপ্ত ও - মন খুলে বললে - অরক্ষণীয়। তিনি বৃহস্পতিবারের বৈঠককে ওবামার জন্য একটি বড়ো পরীক্ষা বলে অভিহিত করেন।
আজ ‘টুইটার টাউন হলে’ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যাতে আমাদের বিল পরিশোধ করতে পারি, তা নিশ্চিত করা কংগ্রেসের একটি দায়িত্ব। অতীতে আমরা সবসময়ই তা করেছি। যুক্তরাষ্ট্র দেউলে হতে যাচ্ছে - এটি নিতান্তই একটি দায়িত্বহীন ধারণা’।
ওবামা আরও বলেন, ‘এবং আমার প্রত্যাশা হচ্ছে, পরবর্তী এক বা দু’সপ্তাহ’র ওয়াইট হাউস ও কংগ্রেস একত্রে কাজ করে আমাদের ঋণ ও ঘাটতি সমস্যা সমাধানের জন্য একটি ঐক্যমতে পৌঁছুবে এবং আমাদের উপর বিশ্বাস ও আস্থার সংরক্ষা করবে’।
উল্লেখ্য, গত মে মাসের ১৬ তারিখ থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণ তার ১৪.২৯ ট্রিলিয়ন ডলারের উপরি-সীমায় প্রবেশ করা সত্ত্বেও ব্যয় ও হিসাব উপযোজন এবং প্রত্যাশার চেয়ে উচ্চতর কর সংগ্রহের মাধ্যমে সরকারী ব্যয়কে ক্ষতিগ্রস্ত না করে এ-পর্যন্ত পরিচালিত হয়েছে।
অগাস্টে মাসের প্রথম দিকে সময়সীমা উত্তীর্ণ হবার আগেই কংগ্রেসের মাধ্যমে ফেডারেল ঋণ-সীমা পুনঃনির্ধারণে প্রসিডেন্ট ওবামা যদি না হোন, তাহলে যুক্তরাষ্ট্রকে অর্থনীতির কাঠামো-ঘাটতি হ্রাসের জন্য কঠোর কৃচ্ছতা কর্মসূচি গ্রহণ করতে হবে। আর তা হলে, যুক্তরাষ্ট্র মারাত্মক অর্তনৈতিক সঙ্কটে নিপতিত হবে এবং সমগ্র বিশ্বে তার নেতিবাচক অভিঘাত তৈরী হবে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- বাংলাদেশে অবৈধ টাকা বৈধকরণঃ প্রধানমন্ত্রী অনুরোধ করলেন অর্থমন্ত্রীকে
- আফগানিস্তান আর হুমকি নয়ঃ দ্রুত সেনা-প্রত্যাহারের ঘোষণা প্রেসিডেন্ট ওবামার
- ওসামা বিন লাদেনের কথিত স্ত্রী পাকিস্তান থেকে নিজ-দেশ ইয়েমেনে যাচ্ছেন
- সুপারমার্কেটের উপাত্তে প্রকাশঃ ব্রিটেনের প্রতিটি সংসার গড়ে মাসে ৬০ পাউন্ড দরিদ্রতর
- তালিবান-মার্কিন অপোস-বৈঠকঃ আফগান প্রেসিডেন্টের পর জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী