• প্রয়োজনে ‘অলঙ্ঘনীয় যুদ্ধ’ শুরুর ঘোষণা উত্তর কোরিয়ার

    যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রস্তুতির মুখে প্রয়োজন অনুভব হলে ‘অলঙ্ঘনীয় যুদ্ধ’ শুরু করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। মার্কিনীদের সাথে মিলে প্রতিবেশী দেশের সমর-প্রস্তুতির সমালোচনা করে শনিবার এই হুমকি জারী করেছে দেশটি।

    প্রেসিডেন্ট কিম জং-ইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কমিশন (এনডিসি)এর সভা থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রস্তুতিকে ‘দায়-দায়িত্বহীন’ হিসাবে সমালোচনা করা হয়। উল্লেখ্য, রোববার থেকে নৌ-মহড়াটি শুরু হবার কথা। এ-প্রসঙ্গে এনডিসি এর দেয়া বিবৃতিতে বলা হয় যুদ্ধ-জাহাজ ডুবিয়ে দেয়ার জন্য অন্যায়ভাবে দায়ী করার কিছু দিনের মধ্যে ‘ক্ষমার অযোগ্য’ সর্বশেষ সামরিক তৎপরতার মুখে গনপ্রজাতান্ত্রিক কোরিয়ার সেনাবাহিনী ও জনগন বৈধভাবে তাদের পরমানু শক্তির প্রয়োগ ঘটাবে। স্মরণ করা যেতে পারে, টর্পেডোর আঘাতে দক্ষিন কোরিয়ার জাহাজ ডুবিয়ে দেয়ার অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে। ফিদেল ক্যাস্ত্রৌ মনে করেন যুক্তরাষ্ট্র চক্রান্তমূলকভাবে এ-ঘটনা ঘটিয়েছে।

    উল্লেখ্য, উত্তর কোরিয়ার ‘আক্রমনাত্মক’ ব্যবহারে রাশ টেনে ধরার যুক্তি দেখিয়ে দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যে যৌথ নৌ-মহড়া শুরু হতে যাচ্ছে তাতে উভয় দেশের ৮,০০০ সেনা, ২০০ যুদ্ধ-বিমান ও ২০টি রনতরী অংশ নেবে। এর মধ্যে পরমানু অস্ত্রে সজ্জিত ও জঙ্গী-বিমান বহনকারী মার্কিন রনতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে। উত্তর কোরিয়া জানিয়েছে এ-ধরনের তৎপরতা পরমানু অস্ত্র বিলোপ সংক্রান্ত সম্ভাবনাগুলোকে সুদূর পরাহত করে দেবে।

    বিশ্লেষকদের অনেকে মনে করছেন মহড়াটিকে কেন্দ্র করে কোরিয়া উপদ্বীপে অস্থিরতা চরমে উঠে যেতে পারে।

    ২৪/০৭/১০

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন