সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- বেকারত্ব ১৫ বছরের মধ্যে সর্বোচ্চঃ যুক্তরাজ্যে কর্মহীন তরুণ-বেকারের সংখ্যা মিলিয়নাধিক

ইউকেবেঙ্গলি - ১৬ নভেম্বর ২০১১, বুধবারঃ যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর দ্য অফিস ফর দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স আজ বুধবার তথ্য প্রকাশ করে জানিয়েছে, সর্বর্শেষ কোয়ার্টারে বা সিকি-বর্ষে এ-দেশে কর্মক্ষম লোকদের মধ্যে বেকারত্বের হার গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ এবং বেকারদের মোট সংখ্যা গত ১৯ বছরের মধ্যে সর্ব-বৃহৎ।
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিকি-বর্ষের হিসেব মতে, আগে যেখানে কর্মক্ষমদের মধ্যে বেকারত্বের হার ছিলো,৭.৯ শতাংশ, বর্তমানে তা .৪% বৃদ্ধি পেয়ে ৮.৩ শতাংশ হয়েছে। মোট সংখ্যাগতভাবে পূর্ববর্তী কর্মহীনদের সাথে নতুন করে যুক্ত হয়েছে আরও ১২৯,০০০ ব্যক্তি এবং এর ফলে মোট বেকারের সংখ্যা হচ্ছে ২.২৬ মিলিয়ন।
১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্ব - যাকে 'ইয়ুথ আনএমপ্লয়মেন্ট' বলা হয় - বৃদ্ধি পেয়ে ১ মিলিয়ন অতিক্রম করেছে।
এমপ্লয়মেন্ট মিনিস্টার ক্রিস গ্রেইলিং ইউরোজৌন সঙ্কটকে এ-পরিস্থিতির জন্য দায়ী করেছেন। তিনি বলেন, ‘এ-রাশিগুলো দুঃসংবাদ। আমি দুঃখিত যে, ইউরোজৌনে আমরা যা দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে তারই ফলাফল।’ তিনি যুক্তি দেখিয়ে বলেন, ‘আমরা যদি চার মাসের আগের হিসাবের দিকে তাকাই, তাহলে দেখবো যে তখন বেকারত্বের হার হ্রাস পাচ্ছিলো, তরুণ-বেকারত্ব ছিলো ৯০০,০০০-এর নিচে। (এখন) আমরা দেখছি অর্থনীতিতে বিরাট স্লথাবস্থা, যা আমি মনে করি অন্য কোথাও সংক্টের কারণে সৃষ্ট।’
এদিকে, লিবারেল ডেমৌক্র্যাট পীয়ার ম্যাথিউ ঔক্সহট গ্রেইলিংয়ের বক্তব্যকে নাকচ করে দিয়ে বলেন, ‘বেকারত্বের এ-বৃদ্ধির জন্য ইউরোজৌনের উপর দোষারোপ করা হাস্যকর। সকল অর্থনীতিবিদই জানেন যে, এটি একটি ধারবাহিক সূচক। সুতরাং, গত বছর যাবৎ আমাদের অর্থনীতিতে যা ঘটছে, এ-হচ্ছে তারই ফলফল।’
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ব্রিটিশ অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বান্দাজিত হারের চেয়ে কমঃ ধীর-কর্তনে আইএমএফের পরামর্শ
- ব্রিটেইনে বেকারত্বে ঊর্ধ্বগতিঃ তিন মাসে ৩৮,০০০ বেড়ে বর্তমানে ২.৪৯ মিলিয়ন
- ঔসবর্নের দাবীঃ ‘আমাদের ঘাটতি-হ্রাসের পরিকল্পনা সঠিক প্রমাণিত’
- প্রবৃদ্ধি-পূর্বোক্তিতে ব্যাংক অফ ইংল্যান্ডের পিছপাঃ সামনে ঝড় প্রবলতর
- মার্কিন ফেডারেল রিজার্ভের ঘোষণাঃ আগামী দু-বছর সুদের হার বাড়বে না