সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- বেনিফিট ক্যাপ প্রস্তাবঃ বিশপের সংশোধনীর পক্ষে হাউস অফ লর্ডসে হেরে গেলো

ইউকেবেঙ্গলি - ২৩ জানুয়ারী ২০১২, সোমবারঃ আজ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে সরকারের প্রস্তাবিত ২৬,০০০ বেনিফিট ক্যাপ আইন প্রস্তাব বিভিন্ন দলীয় ও নির্দলীয় লর্ডসদের ভৌটে পরাজিত হয়েছে এবং চাইল্ড বেনিফিট ক্যাপের বাইরে রাখার পক্ষে মত দেয়া হয়েছে।
একটি পরিবারের সমস্ত প্রকারের বেনিফিটের যোগফল যাতে বছরে ২৬,০০০ পাউণ্ডের বেশি নয় হতে পারে, সে উদ্দেশ্য একটি ‘ক্যপ’ আরোপের প্রয়োজনীয়তা উল্লেখ করে ওয়ার্ক এ্যাণ্ড পেনসন সেক্রেট্যারী ইয়ান ডানক্যান-স্মিথ যে আইন প্রস্তাব করেছিলেন, তা আজ হাউস অফ লর্ডসে যাতে ২৫২-২৩৭ ভৌটে পরাস্ত হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ‘খুবই হতাশ’। হাউস অফ লর্ডের এই সিদ্ধান্ত কে ‘পরিষ্কারভাবে জনগণের ইচ্ছার পরিপন্থী’ বলে উল্লেখ করা হয়েছে সরকারে পক্ষ থেকে।
বেনিফিট ক্যাপে চাইল্ড বেনিফিট অন্তর্ভুক্ত করলে তা শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বিবেচনা করে বিশপ অফ রিপন এ্যাণ্ড লীড রাইট রেভারেণ্ড জন প্যাকার প্রস্তাব থেকে চাইল্ড বেনফিট বাদ দেবার সংশোধনী সুপারিশ করেন। ক্ষমতাসীন জোটের শরিক দলে লিবডেমের প্রাক্তন নেতা লর্ড প্যাডী অ্যাশডাউনও ক্যাপ প্রস্তাবে বিরুদ্ধে পূর্ব-ঘোষণা দিয়ে ভৌট দেন।
ডানক্যান-স্মিথ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, চাইল্ড বেনিফিট অন্তর্ভুক্ত না করা গেলে ক্যাপ ‘অর্থহীন’ হয়ে পড়বে। তাঁর মতে, ক্যাপ থেকে চাইল্ড বেনিফিট বাদ দিলে বেনিফিট প্রাপ্ত পরিবারগুলোর গড় আয় হয়ে যাবে ৫০,০০০ পাউণ্ডের মতো।
বিশপ প্যাকার বলেন, ‘চাইল্ড বেনিফিটকে ওয়েলফেয়ার বেনিফিট হিসেবে দেখা ভুল’। তিনি বলেন, চাইল্ড বেনিফিট হচ্ছে সর্বজনীন।