• বেনিফিট ক্যাপ ২৬,০০০ পাউণ্ডঃ লিবডেমের প্রাক্তন নেতা অ্যাশডাউন বিরোধিতা করবেন
    Paddy-Ashdown.jpg

    ইউকেবেঙ্গলি - ২২ জানুয়ারী ২০১২, রোববারঃ  কর্মহীন বা কর্মানুসন্ধানী পারিবারের প্রাপ্ত বাৎসরিক বেনিফিটের পরিমাণ যাতে কর্মরত পরিবারের গড় আয়ের বেশি না হয়, তা নিশ্চিত করার জন্য কনসার্ভেটিভ-লিবডেম জোট-সরকার যে ২৬,০০০ পাউণ্ড ‘ক্যাপ’ বা ঊর্ধ্বসীমা প্রস্তাব করেছে, আগামী কাল পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অফ লর্ডসে তার বিপক্ষে ভৌট দিবেন বলে জানিয়েছে লিবডেমের প্রাক্তন নেতা প্যাডি লর্ড অ্যাশডাউন।

    জোট সরকারের ওয়ার্ক এ্যাণ্ড পেনসন সেক্রেট্যারী লিবডেম দলীয় ইয়ান ডানক্যান স্মিথের বেনিফিট ক্যাপ প্রস্তাব তাঁরই দলের প্রাক্তন নেতার কাছ থেকে বিরোধিতা মুখে পড়ার কারণে বিষয়টি তাঁর ও বর্তমান নেতা ও ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগের জন্য যথেষ্ট বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে।

    অ্যাশডাউন মনে করেন, এই ক্যাপের ফলে শিশুদের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। বেশ কয়কজন বিশপও সরাকারী বেনিফিট ক্যাপ প্রস্তাবের বিরুদ্ধ সোচ্চার হয়েছেন।

    ডানক্যান স্মিথ বিরোধিতাকারী বিশপ-সহ সকলের কাছে অনুরোধ করেছেন এ-বিষয়টি ভাবার জন্য যে, যেখানে কর্মরত পরিবারগুলো ট্যাক্স দিচ্ছে, সেখানের বেকার পরিবারগুলো পাবলিকের খরচে জীবন নির্বাহ করছে। 

    ডেপুটি প্রাধনমন্ত্রী নিক ক্লেগ বলেছেন, তিনি বেনিফিটের ক্যাপ সমর্থন করেন, তবে তিনি বর্তমান বিধি থেকে নতুন বিধিতে সুচারু পরিবর্তনের পথে কীকী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়, তা দেখবেন।

    লীডস ও রিপনের বিশপ রাইট রেভারেণ্ড জন প্যাকার বলেন, তিনি ক্যাপ-প্রস্তাবের সব কিছুইর বিরোধিতা করেন না, কিন্তু তিনি বিশ্বাস করেন, চাইল্ড বেনিফিট ক্যাপ বাইরে রাখা উচিত।

    লেবার পার্টি বলেছে বাৎসরিক বেনিফিট ক্যাপের যে অঙ্ক ধরা হয়েছে, তার হিসাব সঠিক নয়। লেবার দলীয় শ্যাডৌ বিজিনেস সেক্রেট্যারী চুকা উমনা আজ বিবিসির সানডে পলিটিক্স অনুষ্ঠাবে বলেন, 'নীতিগত ভাবে আমরা বেনিফিট ক্যাপের বিরুদ্ধে নই, তবে সরকার পন্থায় এটি করছে, আমরা তার বিরোধিতা করি।' তিনি আরও বলেন, ২৬,০০০ পাউণ্ডের বাৎসরিক বেনিফিট ক্যাপ ধরা হলে কর্মরত পরিবারগুলোর গড় আয়ের চেয়ে বেনিফিট প্রাপ্ত পরিবারগুলোর আয় কম হবে।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন