সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ব্রিটিশ অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বান্দাজিত হারের চেয়ে কমঃ ধীর-কর্তনে আইএমএফের পরামর্শ

ইউকেবেঙ্গলি - ৫ অক্টোবর ২০১১, বুধবারঃ চলতি অর্থ-বছরের প্রথম ত্রিমাসকালে, এপ্রিল থেকে জুন পর্যন্ত, যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বান্দাজিত ০.২% এর স্থলে বাস্তবে ০.১% হারে হয়েছে বলে আজ বুধবার তথ্য দিয়ে জানিয়েছে সরকারী পরিসংখ্যান সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স। এ-পরিস্থিতিতে যুক্তরাজ্য-সহ ইউরোপের শক্তিশালী অর্থনীতিগুলোকে তাদের রাষ্ট্রীয় ব্যয়-কর্তন ধীর করার পরামর্শ দিয়েছে আন্তার্জাতিক অর্থ তহবিল আইএমএফ।
যুক্তরাজ্যের পরিষেবা খাত, যা অর্থনীতির ৭০%-এরও অধিক, তাতে উপরোক্ত সময়-কালে প্রবৃদ্ধি ঘটেছে ০.২%, যা পূর্বান্দাজিত হার ০.৫%-এর তুলনায় অর্ধকেরও চেয়ে কম।
অন্যদিকে, মার্কিট/সিআইপিএস পরিচালিত জরীপে জানা যায়, পরিষেবা খাতে যুক্তরাজ্যের সার্ভিস সেক্টর পার্চেইজিং ম্যানেজার ইন্ডেক্স (পিএমআই) অগাস্টের ৫১.১ থেকে সেপ্টেম্বরে ৫২.৯-এ উন্নীত হয়েছে, যা ৫০-এর উপরে বিধায় প্রবৃদ্ধি হিসেবে গণ্য করা হচ্ছে।
ট্রেজারীর পক্ষ থেকে জানানো হয়েছে সরকার ব্যয়-কর্তন থেকে সরে আসবে না। একজন মুখপাত্রের উদ্ধৃতিতে বিবিসি জানায়, সরকার মনে করে পরিষেবা ও উৎপাদন খাতে অর্থনীতি অব্যাহতভাবে বর্ধিষ্ণু।
এদিকে, আজ বুধবার আইএমএফ বলেছে, যুক্তরাজ্য, জার্মানী কিংবা ফ্রান্সে যদি প্রবৃদ্ধির হার নিম্নগামী হয়, তাহলে সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত হবে তাদের রাষ্ট্রীয় ব্যয়-কর্তন ধীর করা, কারণ তারা অল্প সুদ-হারে সংস্থা থেকে অর্থ-ঋণ নিতে পারবে।
বিবিসি জানায়, ব্যাংক অফ ইংল্যান্ড ‘ইলেট্রনিক মানি পাম্পিং’ পদ্ধতিতে অর্থনীতিতে ‘কোয়ান্টিটেটিভ ঈজিং’-এর মাধ্যমে চাহিদা বৃদ্ধির পরিকল্পা করছে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ঔসবর্নের দাবীঃ ‘আমাদের ঘাটতি-হ্রাসের পরিকল্পনা সঠিক প্রমাণিত’
- প্রবৃদ্ধি-পূর্বোক্তিতে ব্যাংক অফ ইংল্যান্ডের পিছপাঃ সামনে ঝড় প্রবলতর
- মার্কিন ফেডারেল রিজার্ভের ঘোষণাঃ আগামী দু-বছর সুদের হার বাড়বে না
- মার্কিন ফেডারেল রিজার্ভের ঘোষণাঃ আগামী দু-বছর সুদের হার বাড়বে না
- প্রেসিডেন্টের হুঁশিয়ারিঃ ফেডারেল ঋণ-সীমা না বাড়ালে যুক্তরাষ্ট্র মন্দতর মন্দায় পড়বে