সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ব্রিটিশ পররাষ্ট্র-মন্ত্রী ও মার্কিন সেনা-প্রধান বলেনঃ ইসরায়েলের ইরান হামলা ঠিক হবে না

ইউকেবেঙ্গলি - ১৯ ফেব্রুয়ারী ২০১২, রোববারঃ আজ নিজ-নিজ দেশে সংবাদ-মাধ্যমে সাক্ষাতকার দান-কালে ব্রিটিশ পররাষ্ট্র-মন্ত্রী ও মার্কিন সেনাপ্রধান ইসরালকে সাবধান করে বলেছেন যে, ইরানের উপর আক্রমণ করা ইসরায়েলের জন্য ঠিক হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চীফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসী আজ সিএনএন টেলিভিশনের সাথে এক সাক্ষাতকারে বলেছেন, ইরানের পারমাণবিক সংস্থাপনা-সমূহের উপর আক্রমণ করা ইসরায়েলের জন্য হবে ‘এই মুহূর্তে অপরিণামদর্শী’ ও ‘অস্থিতিকর’।
উল্লেখ্য, জেনারেল ডেম্পসী গত মাসে ইসরায়েল সফর করে দেশটিকে ইরান-আক্রমণ বিষয়ে দেশটিকে সংবরণ করার পরামর্শ দেন। কিন্তু পরবর্তীতে মার্কিন প্রতিরক্ষা-মন্ত্রী লিয়ন প্যানেটা সংবাদ-মাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে বলেন, তিনি বিশ্বাস করেন যে, আগামী কয়েক মাসের মধ্যে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করবে।
লণ্ডনে বিবিসি-ওয়ানের এ্যান্ড্রু মার শৌ’র সাথে আজ এক সাক্ষাতকারে ফরেইন সেক্রেট্যারী উইলিয়াম হেইগ বলেছেন, ‘ইরানের উপর ইসরায়েলী আক্রমণ বুদ্ধিমানের কাজ হবে না’।
তিনি বলেন, ‘আমি মনে করি ইসরায়লের উচিত হবে বিশ্বের অন্যান্য প্রত্যেকের মতোই ইরানের উপর কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ আরোপ এবং দরস্তুরের প্রস্তুতি রাখা, যা কি-না আমরা একটি পদ্ধতি হিসেবে গ্রহণ করেছি’। তবে হেইগ জানান, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা সম্ভাবনাকে ব্রিটেইন এখনও বিবেচনার টেবিল থেকে প্রত্যাহার করেনি।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- তেল আমদানি নিষেধাজ্ঞার জবাবে ইইউতে আগেই রফতানি বন্ধ করে দিতে পারে ইরান
- ইরানী বিজ্ঞানী হত্যায় মার্কিন ও ব্রিটিশ সংশ্লিষ্টতার অভিযোগঃ দু-দেশকে চিঠি
- গাড়ি-বোমায় ইসরায়েলী দূতাবাস-কর্মীর স্ত্রী আহত দিল্লিতেঃ অবিস্ফোরিত বোমা জর্জিয়ায়
- ইরানের জাহাজ সৌদি বন্দরেঃ উদ্দেশ্য ‘সমূদ্রে শক্তি প্রদর্শন ও ইরান-ভীতি দূরীকরণ’
- এপ্রিল-মে-জুনে ইসরায়েল আক্রমণ করতে পারে ইরানঃ ধারণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর