• ব্রিটেইনের প্রস্তাবিত নতুন পেনশন-স্কীমঃ চিকিৎসকদের প্রত্যাখ্যান
    bma_rejects_new_pension_scheme.jpg

    ইউকেবেঙ্গলি - ১৮ জানুয়ারী ২০১২, বুধবারঃ  সরকারের প্রস্তাবিত নতুন পেনশন-স্কীম প্রত্যাখ্যান করেছে ব্রিটেইনের চিকিৎসকদের সংগঠন ব্রিটিশ মেডিক্যাল এ্যাসৌসিয়েশন (বিএমএ)। চিকিৎসক ও চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের মাঝে বিএমএ কর্তৃক পরিচালিত এক জরিপের প্রকাশিত ফলাফলে আজ জানা গেছে তাঁদের এ-অবস্থান।

    জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৮৪.২ ভাগ প্রস্তাবিত নতুন পেনশন স্কীম-প্রত্যাখ্যান করেছেন। তাঁদের মধ্যে মাত্র ১.২% মনে করেন এ-স্কীম ন্যায্য ও গ্রহণযোগ্য। প্রত্যাখ্যানকারীদের মধ্যে ৯.৩% কোন ধরণের প্রতিবাদ-মূলক কর্মসূচি সমর্থন করেন না, বাকি ৯০.৭ শতাংশ কর্মবিরতি বা অন্য কোনো না কোনো ধরণের প্রতিবাদের পক্ষে রায় দিয়েছেন। চিকিৎসকরা ধর্মঘটের সিদ্ধান্ত নিলে তা হবে ১৯৭৫ সালের পর এই প্রথম।

    বিএমএ কাউন্সিলের চেয়ারম্যান হ্যামিশ মেলড্রাম বলেন, 'চিকিৎসকদের মাঝে বিরাজমান অনুভূতির মাত্রা ও তীব্রতা একদম পরিষ্কার। তাঁরা হতাশ ও বিশ্বাসঘাতকতার শিকার'। প্রতিবাদ কর্মসূচি সম্বন্ধে তিনি বলেন, 'কর্মবিরতি আমাদের শেষ অস্ত্র। সরকারকে অবশ্যই জরুরি ভিত্তিতে তার ধ্বংসাত্মক পরিকল্পন পূনর্বিবেচনা করতে হবে'।

    উল্লেখ্যঃ বর্তমানে প্রচলিত নিয়মে একজন চিকিৎসক কী পরিমাণ অবসরকালীন-ভাতা পাবেন, তা নির্ণিত হয় তার শেষ বেতনের উপরে ভিত্তি করে। কিন্তু সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী, সে-পরিমাণ নির্ভর করবে সমগ্র চাকুরীকালীন তার গড় বেতনের উপরে যা উল্লেখযোগ্য হারে কম।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন