• ভারতে বিমান দুর্ঘটনাঃ ১৫৮ ব্যাক্তির প্রাণহানী, পাইলটের ত্রুটি দায়ী

    এয়ার ইন্ডিয়ার একটি বিমান অবতরণকালে বিধস্ত হয়ে মারা গেছে ১৯ শিশুসহ অন্তত ১৫৮ জন ব্যাক্তি। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালর শহরে আজ ভোর ছ'টা ত্রিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। ম্যাঙ্গালরের উচ্চপদস্থ পুলিস কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিমানটি দুবাই থেকে যাত্রী ও ক্রু সহ মোট ১৬৬ জন আরোহী নিয়ে ম্যাঙ্গালর আসছিল। অবতরণকালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন লেগে বিধ্বস্ত হয়। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ভি এস আচার্য প্রাথমিকভাবে অন্তত ১৬০ জনের মৃত্যুর খবর জানালেও পরবর্তীতে পাইলটসহ ১৫৮ জনের প্রানহাণীর নিশ্চিত খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৮ ব্যাক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

    দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে সেন্টার ফর এশিয়া প্যাসিফিক এভিয়েশনের প্রধান নির্বাহী কপিল কাউল দাবী করেছেন, 'সম্ভবত' পাইলটের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৩৭ বিমানটির পাইলট ৫৩ বছর বয়সী সার্বিয়ান ক্যাপ্টেন স্লাৎকো গ্লাসিকা একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। ম্যাঙ্গালোর এই বিমানবন্দরেই তিনি এর আগেও ১৯ বার অবতরণ করেছেন। বিশেষজ্ঞদের মতে, ম্যাঙ্গালোর বিমানবন্দরের রানওয়েটির পাহাড়ের ঢালে অবস্থান এবং আকারে সংক্ষিপ্ত হওয়ায় সেখানে অবতরণ করা খুব সহজ কাজ নয়। তারা বলছেন, এবার পাইলট আট হাজার ফুট লম্বা রানওয়েতে নামতে দেরী করে ফেলেছিলেন, ফলে নিরাপদে থামার মত যথেষ্ঠ সময় না হাতে থাকায় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটায়।

    ২২/০৫/১০

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন