• ভারতে শ্রেণী-শত্রু তা বাড়াবার অভিযোগে গুগল ও ফেইসবুকের বিরুদ্ধে বিচার
    Delhi.jpg

    ইউকেবেঙ্গলি - ১৩ জানুয়ারী ২০১২, শুক্রবারঃ  গুগল, ফেইসবুক, ইয়াহু ও মাইক্রোসফট-সহ ইন্টারনেট ভিত্তিক মোট ২১টি সৌশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর দিল্লি কৌর্টের সমন জারি করার সূত্র ধরে, আজ সাইটগুলোর বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে ভারতের কেন্দ্রীয় অনুমোদন দিয়েছে।

    দিল্লিতে কৌর্টকে সরকারের পক্ষ থেকে বলা হয় যে, এ-সাইটগুলো যে ভারতের শ্রেণীসমূহের মধ্যে শত্রু তা বাড়াচ্ছে এবং জাতীয় সংহতিকে কালিমালিপ্ত করেছে, এর বিরুদ্ধে বিচার শুরু করার জন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।

    দ্য হিন্দু জানায়, দিল্লি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেইট দুদেশ কুমারের কৌর্টে সরকারী উপস্থাপনায় বলা হয়েছে, ‘নিষেধাজ্ঞাদায়ী কর্তৃপক্ষের কাছে উপস্থাপিত সমগ্র নথিপত্র তিনি ব্যক্তিগতভাবে দেখেছেন এবং এগুলো বিবেচনা ও পরীক্ষা করার পর তিনি এই মর্মে সন্তুষ্ট হয়েছেন যে, ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ১৫৩-বি ও ২৯৫-এ ধারার অধীনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য যথেষ্ট বিষয়বস্তু এখানে রয়েছে।’

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন