• রেইল-ভাড়া ৮% বৃদ্ধিঃ ‘দেশ এ-ভাড়াবৃদ্ধি বইতে পারবে না’, বললেন আন্দোলনের নেত্রী
    Campaign-for-Better-Transport-Demo.jpg

    ইউকেবেঙ্গলি, ১৬ অগাস্ট ২০১১, মঙ্গলবারঃ আজ রেইল মন্ত্রী থেরেসা ভিলিয়ার্স জানিয়েছেন, ইংল্যান্ডে রেইলের ভাড়া গড়ে ৮% বৃদ্ধি করা হবে। কিন্তু ক্যাম্পেইন ফর বেটার ট্র্যান্সপৌর্ট-এর আন্দোলনকারীরা আজ ওয়াটারলু স্টেইশনে তাঁদের আয়োজিত জমায়েতে এ-বৃদ্ধিকে জনগণের জন্য বিপর্যয় আখ্যায়িত করে তা প্রত্যাহারের জন্য দাবী জানিয়েছেন।

    প্রতিবছরই মুদ্রাফীতির সাথে সামঞ্জস্য রেখে রেইলের ভাড়া বাড়াবার জন্য যে-সূত্র ব্যবহার করা হয়, তা হচ্ছে খুচরো মুল্য সূচি অর্থাৎ রিটেইল প্রাইজ ইন্ডেক্সের সংখ্যার সাথে ১% ভাগ যোগ করে। কিন্তু আগামী তিন বছর, রেইলের ভাড়া বৃদ্ধিতে ‘আরপিআই সংখ্যা + ১%’এর পরিবর্তে ‘আরপিআই + ৩%’ সূত্র ব্যবহার করা হচ্ছে।

    রেইল মন্ত্রী বলেন, ভাড়াবৃদ্ধির ঘোষণাকে একটি ‘কঠিন সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করে জানান, এ-সিদ্ধান্ত ‘বাজেট ঘাটতি’র কারণে।

    উল্লেখ্য, রেইল নেটওয়ার্ক চালনার জন্য সরকার যে -ব্যয় বরাদ্দ করে, তাতে কর্ত্তন নীতি প্রয়োগ করার ফলে এ-ভাড়াবৃদ্ধি হচ্ছে বলে দাবী করা হয়।

    এদিকে ক্যাম্পেইন ফর বেটার ট্র্যান্সপৌর্ট তাদের ‘ফেয়ার ফেয়ার নাউ’ আন্দোলনের অংশ হিসেবে রেইল-ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আজ সকালে লন্ডনের গুরুত্বপূর্ণ স্টেইশন ওয়াটারলুতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে।

    বিক্ষোভে অংশগ্রহণকারী যাত্রীরা বিশালাকৃতির রেইল-টিকিটের উপর সরকারের উদ্দেশ্য প্রতিবাদ বার্তা লিখেন এবং আন্দোলনকারীরা বিশালাকার বেলুনে ফাটিয়ে দেখান যে, এখনই সময় ‘মুদ্রাস্ফীতি-চালিত ভাড়াবৃদ্ধির বেলুন ফাটাবার’।

    ক্যাম্পেইনের নেত্রী আলেক্সান্দ্রা ঊডসওয়ার্থ বলেন, ‘ইতোমধ্যে অর্থিক-ধ্বসের সম্মুখীন ও বেতন স্থবিরতায় ভূক্তভোগী যাত্রী সাধারণের উপর শাস্তিমূলক এসব ভাড়াবৃদ্ধি একটি নতুন আঘাত।’ তিনি এ-ভাড়াবৃদ্ধিকে জনগণের জন্য সামর্থ্য-যোগ্য নয় বলে দাবী করেন। তিনি বলেন, ‘আমরা সামর্থ্য-যোগ্য রেইল ভ্রমণ চাই - শুধু যাত্রীদের জন্য নায্য প্রাপ্তির জন্য নয়, আমাদের শহরগুলোর অর্থনৈতিক স্বাস্থ্য সংরক্ষণ এবং সেই সাথে কার্বন নিষ্কাশন হ্রাসের জন্য জরুরী নির্দেশ দানের জন্যও।’

    তিনি বলেন, আজ ওয়াটারলু স্টেইশনের বাইরে শতো-শতো ক্ষুব্ধ যাত্রী সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে, মুদ্রাস্ফীতি-চালিত ভাড়াবৃদ্ধি বেলুন ফাটানোর এখনই সময়।’

    বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা করেন লেবার পার্টির শ্যাডৌ ট্র্যান্সপৌর্ট সেক্রেট্যারী মারিআ ঈগল এবং ফ্রেন্ডস অফ দ্য আর্থ ও ইউনয়ন ফর পিওপল ইন ট্র্যান্সপৌর্ট এ্যান্ড ট্র্যাভেল। ইউনিয়নের প্রতিনিধিরা।

    উল্লেখ্য, গত সোমবার ক্যাম্পেইন ফর বেটার ট্যান্সপৌর্ট ব্রিটেইনে মুদ্রাফীতির হারের চেয়ে বেশি হারে রেইল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পাল্টাবার জন্য একটি জাতীয় আবেদন শুরু করেছে, যার ওয়েব ঠিকানা হলোঃ http://bettertransport.org.uk/fairfares/petition

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন