• লরেন্স হত্যা-মামলায় শাস্তিত ডবসন ও নৌরিস কৌর্ট অফ অ্যাপীলে যাচ্ছেন
    Dobson-and-Noris.jpg

    ইউকেবেঙ্গলি - ৩০ জানুয়ারী ২০১২, সোমবারঃ  স্টিফেন লরেন্সের হত্যা-মামলায় শাস্তিত দুজনের মধ্যে একজন কৌর্ট অফ অ্যাপীলে পুনর্বিচারের আবেদন করেছেন এবং অপরজনও করবেন বলে জানা গিয়েছে।

    এ-মাসের প্রথম দিকে ঔল্ডবেইলীতে জাস্টিস ট্র্যাসী স্টিফেন লরেন্স-হত্যায় অভিযুক্ত গ্যারী ডবসন (৩৬) ও ডেইভিড নৌরিসকে (৩৫) যথাক্রমে কমপক্ষে ১৫ বছর দু’মাস ও চৌদ্দ বছর তিন মাসের কারাদণ্ড দেন।

    উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ এপ্রিল দক্ষিণ-পূর্ব লণ্ডনের এলথামের একটি বাস-থামুনীতে বন্ধুর সাথে অপেক্ষারত কালো তরুণ স্টিফেন লরেন্স পাঁচ সাদা বর্ণবাদী তরুণের হাতে আক্রান্ত এবং ছুরির আঘাতে আহত হয়ে প্রাণ হারান। লরেন্স হত্যাকাণ্ডের সংযোগে সে-সময়ে সন্দেহিতরা গ্রেফতারিত হলেও শেষ পর্যন্ত তারা নির্দোষ রেহাই পেয়ে যায়।

    স্টিফেন লরেন্সের মা-বাবার দৃঢ় ও অক্লান্ত সংগ্রামের ফলে দীর্ঘ আঠারো বছর পর মামলাটি আদলতে ফিরে আসে এবং ইতোমধ্যে উন্নত প্রযুক্তি-ভিত্তিক আলামত পরীক্ষার ফলাফলও প্রমাণ হিসেবে হাজির করা হয়। অভিযুক্ত ডবসন ও নৌরিসকে দোষী সাব্যস্ত করে ঔল্ডবেইলীর বিচারপতি ট্র্যাসী অপরাধ-সংঘটনের সময়কার আইনের ভিত্তিতে ও দোষীদের ঐ সময়কার বয়সের জন্য প্রযোজ্য শাস্তি দেন, যা বর্তমানের তুলনায় যথেষ্ট কম। তা সত্ত্বেও লরেন্সের জননী ডোরীন লরেন্স বিচারে সন্তোষ ও বিচারকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আজ দৈনিক গার্ডিয়ান-সহ প্রায় সবক’টি সংবাদ-মাধ্যম জানাচ্ছে যে, ডবসনের পক্ষ থেকে অ্যাপীলের নথিপত্র জমা দেয়া হয়ছে বলে কৌর্ট অ্যাপীল ইতোমধ্যে নিশ্চিত করেছে। দ্বিতীয় শাস্তিত নৌরিসের পক্ষ থেকে এখনও আবেদন জমা দেয়া হয়নি, তবে তিনিও অ্যাপীল করবেন বলে জানা গিয়েছে।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন