• শুক্রগ্রহে প্রাণের চিহ্ন পেয়েছিলো সোভিয়েত নিরীক্ষণ আশির দশকেঃ দাবী রুশ বিজ্ঞানীর
    Venus-life-sign.jpg

    ইউকেবেঙ্গলি - ২৩ জানুয়ারী ২০১২, সোমবারঃ  রুশ নভোবিজ্ঞানী প্রফেসর লিওনিদ ক্সানফোমালিতি আজ ‘রাশান সৌলার সিস্টেম রিসার্চ’ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রবন্ধে দাবী করেছেন যে, আজ থেকে তিন দশক আগে ভিনাস বা শুক্রগ্রহে অবতরণ করা ভিনাস-১৩ এর নিরীক্ষণযন্ত্র প্রাণের চিহ্ন রেকর্ড করেছিলো।

    ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়ন শুক্রগ্রহে যে নিরীক্ষণ যন্ত্র পাঠিয়েছিলো, তাতে ৩টি অনন্য-সাধারণ বস্তুর ছবি ধরা পড়েছিলো বলে উল্লেখ করেন বিজ্ঞানী ক্সানফোমালিতি; আর এগুলো হচ্ছে, ‘একটি গতিশীল বৃশ্চিক আকৃতি’, ‘আকার পরিবর্তনকারী একটি চাকতি’ ও একটি ‘কালো প্রলেপ’। ক্সানফোমালিতি এগুলোকে প্রাণের চিহ্ন বলে দাবী করেন।

    তিনি বলেন, শুক্রগ্রহের বিদ্যমান অবস্থায় প্রাণের অস্তিত্ব সম্ভব নয় বলে যে ধারণা বর্তমান রয়েছে, তাতে না গিয়ে আমরা দীঘল দৃষ্টি নিক্ষেপ করে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বিবেচনায় বলতে পারি, নির্দিষ্ট কিছু বস্তুর মধ্যে জীবন্ত বস্তুর গুণাবলী লক্ষণীয়।’

    অধ্যাপক ক্সানফোমালিতি বলেন, বস্তুগুলোর দৈর্ঘ্য ছিলো ০.১ মিটার থেকে ০.৫ মিটার এবং সেগুলো দীর্ঘ সময় ধরে প্রতিনিয়তঃ নড়াচড়া করছিলো, যাকে পর্যবেক্ষণ যন্ত্রের ত্রুটি বলে ব্যাখ্যা করা যায় না।  তিনি বলেন, সর্বাপেক্ষা মনোযোগাকর্ষক হচ্ছে বৃশ্চিক আকৃতিটি, যেটি ভিডিওতে ২৬ মিনিট পর্যন্ত লক্ষ্যণীয়।

    রুশ সংবাদ-মাধ্যম আরটি বলছে, আশির দশকে ক্সানফোমালিতি তাঁর ভিডিও বিশ্লেষণের ফলে সম্ভাবনাময় দারুন কিছু বিষয় লক্ষ্য করেছিলেন, কিন্তু সে সময়ে এ-নিয়ে আর বেশি উচ্চবাচ্য হয়নি। সম্প্রতি, শুক্রগ্রহের উপর গবেষণা নিবেদিত হবার কারণে পুরনো উপাত্ত তিনি নিয়ে ভাবনার সিদ্ধান্ত নেন। তিনি তাঁর গবেষণায় প্রাপ্ত আরও উপাত্ত ও তথ্য আগামীতে প্রকাশ করবেন বলে জানান।

    এদিকে, ক্সানফোমালিতি ও তাঁর দাবী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, রাশান এ্যাকাডেমী অফ সায়ীন্সেসের জিওকেমিস্ট্রি ইনস্টিটিউটের ল্যাবোরেটোরীর প্রধান আলেকসান্দর বাযিলেভস্কী বলেন, তিনি ‘একজন প্রকৃত সিরিয়াস বিজ্ঞানী’ কিন্তু তাঁর তত্ত্ব ‘ভ্রান্তিপূর্ণ’।

    বাযিলেভস্কী বলেন, ‘আমরা যে জীবন অবয়বের সাথে পরিচিত, সেগুলো প্রোটিন-ভিত্তিক এবং এগুলো শুক্রগ্রহে কখনও টিকে থাকতে পারে না।’ তিনি আরও বলেন, জীবন-অবয়ব যেখানে সমূদ্রতলের আগ্নেয়গিরিতে সর্বোচ্চ +১৫০ ডিগ্রীর বেশি তাপমাত্রায় টিকতে পারে না, সেখানে শুক্রপৃষ্টে তাপমাত্রা +৫০০ ডিগ্রীতে টিকে থাকা সম্ভব নয়।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন