• শ্রমিক-ধর্মঘটে অচল ইসরায়েলঃ ৩য় দিনের মতো বন্ধ ব্যাঙ্ক-বীমা-বন্দর-পরিষেবা
    israel_workers_strike_feb12_00002.jpeg

    ইউকেবেঙ্গলি - ১০ ফেব্রুয়ারী ২০১২, শুক্রবারঃ প্রায় পাঁচ লাখ সরকারী-বেসরকারী কর্মীর অংশগ্রহণে গত বুধবার থেকে দেশজুড়ে শুরু হওয়া টানা ধর্মঘটে অচল হয়ে রয়েছে ইসরায়েল। সরকারী-কার্য্যালয়, ব্যাঙ্ক-বীমা, শিক্ষা-প্রতিষ্ঠান, জল-স্থল-বিমান-বন্দর, আংশিকভাবে হাসপাতাল-সহ প্রায় সকল সেবাদানকারী প্রতিষ্ঠান এ-ধর্মঘটের আওয়ায় কার্যত বন্ধ হয়ে পড়েছে।

    বেতন-ভাতা নিয়ে অর্থ-মন্ত্রণালয়ের সাথে বিরোধের জের ধরে দেশটির প্রধান শ্রমিক-ইউনিয়ন ফেডারশন হিস্তাদ্রুৎ এ-কর্ম-বিরতির সিদ্ধান্ত নেয়। অর্থ-মন্ত্রী ইউভাল স্তেইনিৎজ একে 'অপ্রয়োজনীয় ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর' বলে মন্তব্য করেছেন।

    ধর্মঘটীদের প্রধান দাবী হচ্ছে আড়াই লাখ চুক্তি-ভিত্তিক কর্মীর চাকুরী স্থায়ীকরণ। তাদের মতে সরকার চুক্তি-ভিত্তিক কর্মীদেরকে স্থায়ী কর্মীদের চেয়ে কম বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়, যা অন্যায্য। সরকার এ-দাবী প্রত্যাখ্যান করে ২০% বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

    সরকার-ইউনিয়নের মধ্যে গতকাল সারা-রাত ধরে চলা দর-কষাকষি বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ায় আজও ইসরায়েলে চলছে ধর্মঘট।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন