• সংবাদ-স্বাধীনতাঃ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ভারত পিছিয়ে আর নেপাল-কানাডা-থাইল্যাণ্ড এগিয়ে
    freedom_of_press_2012.JPG

    ইউকেবেঙ্গলি- ২৭ জানুয়ারী ২০১২, শুক্রবারঃ  ফ্রান্সের প্যারিস-ভিত্তিক বেসরকারী সংগঠন 'রিপৌর্টার্স উইদাউট বর্ডার্স' দেশে-দেশে সংবাদ-মাধ্যমের স্বাধীনতার সূচক নির্দেশকারী বাৎসরিক ''রিপৌর্টার্স উইদাউট বর্ডার্স ইন্ডেক্স' প্রকাশ করেছে। অর্থনৈতিক সঙ্কট ও গণবিক্ষোভের মুখে সাংবাদ-কর্মীদের স্বাধীনতা দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে গত বছরের তুলনায় এবার অনেক পিছিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

    ২০তম স্থান থেকে উল্লেখযোগ্য অবনতি ঘটিয়ে ৪৭তম অবস্থানে নেমে এসেছে যুক্তরাষ্ট্র। পুঁজিবাদ-বিরোধী 'অকুপাই' বিক্ষোভ শুরু হওয়ার মাত্র দু'মাস সময়ের মধ্যে অন্ততঃ ২৫ জন সাংবাদিককে গ্রেফতার ও নির্যাতন করেছে দেশটির পুলিস। গতবছর ১৯-তম স্থান নিয়ে যুক্তরাষ্ট্রের ঠিক আগে-আগে থাকা যুক্তরাজ্য এবার নেমে এসে ঠেকেছে ২৮তম স্থানে। অস্ট্রেলিয়াতেও সংবাদ-মাধ্যমের স্বাধীনতা কমেছে। গত বছরের ১৮তম থেকে ৩০তম স্থানে নেমে এসেছে এ-বছর।

    ব্যাপক উন্নয়ন ঘটেছে কানাডায়। ২১তম স্থান থেকে দেশটি ১০ম স্থানে উঠে এসেছে। এশিয়ার থাইল্যাণ্ড ও ফিলিপাইনে কিছুটা বেড়েছে সাংবাদিকদের স্বাধীনতা।

    নেপাল তুলনতামূলকভাবে এগিয়ে ১১৯তম থেকে ১০৬তম স্থানে এলেও ৭০তম স্থান নিয়ে দক্ষিণ-এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ভুটান। যদিও গত বছর ভুটান ৬৪-তে অবস্থান করছিলো। অর্থাৎ, প্রতিবেশীদের তুলনায় এগিয়ে থাকলেও দেশটিতে সংবাদ-মাধ্যমের স্বাধীনতার ক্রমাবনতি ঘটছে। ১২৯তম স্থান নিয়ে ভুটান ও নেপালের পরেই অবস্থান করছে বাংলাদেশ - যদিও ভুটানের মতোই বাংলাদেশও ক্রমাবনতির লক্ষণ দেখিয়ে ১২৬ থেকে ৩ ধাপ নেমে এসেছে।

    এদিকে ক্রমাগত অবনতি ঘটছে ভারতের। গতবছরের ১২২তম অবস্থান থেকে দেশটির অবনতি ঘটে এ-বছর দাঁড়িয়েছে ১৩১-এ। প্রতিবেশী পাকিস্তানে কোন রকমের উন্নতি বা অবনতির লক্ষণ দেখা যায়নি এ-বছর; স্থির হয়ে রয়েছে ১৫১-তম স্থানে। সার্কভূক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। গতবছরের ১৫৮ থেকে এবার তারা স্থান পেয়েছে ১৬৩-তে।

    অর্থাৎ, রিপৌর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন-মতে, দক্ষিণ-এশিয়ায় একমাত্র নেপালে সংবাদ-পত্রের স্বাধীনতা বাড়তির দিকে, অন্যত্র ক্রমাগত কমতির পথে। সূচক-তালিকার শীর্ষে আছে ফিনল্যাণ্ড ও সর্ব-নিম্নে রয়েছে ইরিত্রিয়া, যাদের উভয়ের অবস্থানই গত বছরও একই ছিলো।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন