• সরাসরি আলোচনায় বসতে রাজী হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন

    দীর্ঘদিনের ব্যবধানে নিজেদের মধ্যে সরাসরি আলোচনায় বসতে রাজী হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। মার্কিন সেক্রেটারী অফ স্টেইট হিলারী ক্লিন্টন শনিবার এ-তথ্য জানিয়েছেন।  স্মরণ করা যেতে পারে, গত ২০ মাসের মধ্যে চির-বৈরী এই দুই পক্ষের মধ্যে কোন ধরণের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়নি।

    ক্লিন্টন জানান আগামী ২ সেপ্টেম্বর সরাসরি আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্র ও  অন্যান্য কয়েকটি দেশ যে আহবান জানিয়েছিলো বিবদমান উভয় পক্ষ তা মেনে নিয়েছে। তিনি জানান সরাসরি আলোচনায় বসার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠক করবেন ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বারাক। ক্লিন্টনের তথ্যমতে, আগামী ১২ মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও বিদ্যমান দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যকে সামনে রেখে সরাসরি আলোচনায় বসবেন আব্বাস ও নেতানিয়াহু। অবশ্য অতীতের মত সামনের দিনগুলোতেও দুই পক্ষের আলোচনায় নানান বিঘ্ন থাকবে বলে জানিয়ে রেখেছেন ক্লিন্টন।

    যুক্তরাষ্ট্র প্রশাসন জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার আলোচনা-পর্বে হাজির থাকার জন্য মিশরের প্রেসিডেন্ট হোসনী মুবারক ও জর্দানের রাজা আবদুল্লাহকে আমন্ত্রন জানানো হয়েছে।

    খবরে প্রকাশ, সরাসরি আলোচনায় বসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দিক থেকে আমন্ত্রনটি বিনা-বিলম্বে গ্রহন করে নেয় ইসরায়েল। নেতানিয়াহুর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় শান্তি-প্রতিষ্ঠার সদিচ্ছা ও জাতীয় স্বার্থ সংরক্ষনের বিষয়টিকে বিবেচনায় রেখে সরাসরি আলোচনায় যোগ দিতে রাজী হয়েছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয় শান্তি-প্রতিষ্ঠার ব্যাপারটি সম্ভবপর হলেও এর জন্য অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হবে। এদিকে, রামাল্লাতে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের আমন্ত্রনে ইসরায়েলের সাথে সরাসরি আলাপে বসার সিদ্ধান্ত নেন ফিলিস্তিনী নেতৃত্ব। তবে ফিলিস্তিনের পক্ষের শান্তি-আলোচক সায়েব এরেকেট জানান অধিকৃত ভূখন্ডে নতুন করে ইসরায়েলী বসত-নির্মান শুরু হওয়া মাত্র আলোচনা থেকে সরে আসবে ফিলিস্তিন। উল্লেখ্য, ১০-মাস ব্যাপী বসত-নির্মান বন্ধের মেয়াদ শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

    ২১/০৮/১০

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন