সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- সিরিয়া-সংঘাতঃ জাতিসংঘে পশ্চিমা-জোটের প্রস্তাবনায় চীন ও রাশিয়ার ভিটো

ইউকেবেঙ্গলি - ৪ ফেব্রুয়ারী ২০১২, শনিবারঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে গিয়ে বিদ্রোহীদের দাবীকৃত 'গণতান্ত্রিক' পরিবর্তনের সুযোগ করে দেবার প্রস্তাব সম্বলিত আরব লীগ ও ইউরোপীয়দের রচিত একটি রেজল্যুশন আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপিত হলে রাশিয়া ও চীনের ভিটো প্রয়োগের ফলে বাতিল হয়ে যায়।
জাতিসংঘে রাশিয়া ফেডারেশনের দূত ভিতালি চুর্কিন রেজ্যুলেশনের বিরোধিতা করে বলেন, 'খসড়া রেজল্যুশন যথযথভাবে সিরিয়ার বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটায়নি এবং ওখানকার পক্ষসমূহের প্রতি একটি ভারসাম্যহীন সঙ্কেত পাঠিয়েছে।'
জাতিসংঘের চীনা দূত উন লি বাওডং বলেন, 'পক্ষসমূহ যখন ইস্যুটিতে সাংঘাতিকভাবে বিভক্ত, তখন ভৌট চাপিয়ে দিলে নিরাপত্তা পরিষদের ঐক্য ও কর্তৃত্ব রক্ষা করার ক্ষেত্রে সহায়ক হয় না - অথবা ইস্যুটি নিরসনের ক্ষেত্রেও কোন সাহায্য হয় না'। 'আর এই প্রেক্ষাপটে চীন খসড়া রেজল্যুশনের বিরুদ্ধে ভৌট দিয়েছে।'
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?
- সিরিয়া বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিরোধিতা করলো রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সন্দেহঃ লাদেন-কাণ্ডে পতিত কপ্টার চীনকে দেখিয়েছে পাকিস্তান
- প্যালেস্টাইনে বান কি মুনের প্রতি বাণ পাদুকারঃ 'ঔপনিবেশিকতার নায্যতা-দানকারী' আখ্যায়িত
- শুক্রগ্রহে প্রাণের চিহ্ন পেয়েছিলো সোভিয়েত নিরীক্ষণ আশির দশকেঃ দাবী রুশ বিজ্ঞানীর