London Sunday 1 August 2010

সেক্স-টেইপ ধামাচাপার চেষ্টা ভারতের স্বামী নিত্যানন্দের লোকেদের

দুই নারী ভক্তের সাথে ভারতের ব্যাঙ্গালোরের শীর্ষ ধর্মগুরু স্বামী পরমহংস নিত্যানন্দের একটি সেক্স-টেইপ ধামাচাপা দেয়া চেষ্টা শুরু করেছে অনুগত লোকজন। গত ৩ মার্চ ফাঁস হয়ে যাওয়া টেইপটিকে প্রযুক্তির কারসাজি ও ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করেছে নিত্যানন্দের লোকেরা। খবর সোমবারের।

উল্লেখ্য, নিজ-রাজ্য তামিলনাড়ু-সহ দেশ-বিদেশে বহু মানুষের কাছে পরম-পূজনীয় এক ধর্মগুরু হিসাবে বিবেচিত নিত্যানন্দের একান্ত কিছু মুহুর্তের গোপন ভিডিও একটি প্রাইভেট টিভি চ্যানেলে সম্প্রচারিত হয় গত ৩ তারিখ। কয়েক মিনিট-ব্যাপী ভিডিওতে নিত্যানন্দকে একজন অজ্ঞাত-পরিচয় নারী ও তামিল সিনেমার স্বনাম-ধন্য নায়িকা রঞ্জিতার সাথে নিজ-কক্ষে অপরিশীলিত আচরণরত অবস্থাতে দেখা যায়। ভিডিওটি সম্প্রচারের পরপর বিক্ষুব্ধ ভক্তকূল নিত্যানন্দের আশ্রমে হামলা চালায় ও ভাংচুর করে। তবে নিত্যানন্দ তখন আশ্রমে ছিলেন না। স্থানীয় টিভিতে সম্প্রচারের নিত্যানন্দের টেইপটি ইন্টারনেটে ভারত-সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

এদিকে, টেইপ ফাঁসের ঘটনার ব্যাপারে ভক্তকূল ছাড়াও সর্ব-সাধারণের তীব্র প্রতিক্রিয়ার মুখে বুধবার মুখ খুলেছে নিত্যানন্দের লোকজন। সোমবার ব্যাঙ্গালোরে আয়োজিত এক সাংবাদিক-সম্মেলনে নিত্যানন্দের আশ্রম নিত্যানন্দ ধন্যাপিতামের লোকেরা জানান তাদের 'গুরু' দুই-এক দিনের মধ্যে সর্ব-সাধারণ্যে দেখা দিয়ে সকল 'অপপ্রচারের' জবাব দেবে। ধন্যাপিতাম কর্তৃপক্ষের দাবী অনুসারে গুরুর টেইপটি ইলেকট্রনিক মিডিয়ার কারসাজি এবং এর পেছেনে আছে 'গোপন এক উদ্দেশ্য'। বিদাদীতে অবস্থিত আশ্রমের মুখপাত্র নিত্য সচিদানন্দ আরও বলেন, স্বামীজির জীবনের উপরে হুমকি এসেছে, তাকে ফোনে হুমকি দেয়া হচ্ছে।

মিডিয়া-সূত্রে প্রকাশ, নিত্যানন্দের অন্যতম শিষ্য ও গাড়ীচালক গোপনে টেইপটি ধারণ  ও টিভি-চ্যানেলের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, টেইপ ফাঁস হবার পর থেকে আশ্রম ছেড়ে গা-ঢাকা দিয়ে আছে নিত্যানন্দ। তবে আশ্রমের লোকেরা জানিয়েছেন স্বামীজি বর্তমানে কুম্ভমেলায় আছেন। নিত্যানন্দের আশ্রমটি বন্ধ করে দেয়া ও তাকে গ্রেফতার করার জন্য জন-দাবী প্রবল হচ্ছে তামিলনাড়ুতে।

০৯/০৩/১০

আপনার প্রতিক্রিয়া জানান

The content of this field is kept private and will not be shown publicly.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options