সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- সোপা ও পিপার বিরুদ্ধে উইকিপেডিয়ার প্রতিবাদঃ ২৪ ঘন্টা ব্ল্যাক আউট

ইউকেবেঙ্গলি - ১৯ জানুয়ারী ২০১২, বুধবারঃ ইন্টারনেটে তথ্যচুরি রোধকল্পে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত দুটি আইনের প্রতিবাদে আজ মধ্যরাত থেকে ২৪ ঘন্টার জন্য অপ্রবেশ্য করে রাখা হয়েছে ইন্টারনেটের বিনা মূল্যে বিশ্বকোষের ওয়েবসাইট উইকিপেডিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রে সোপা ও পিপা নামের দুটো আইন প্রস্তাব বা বিল তৈরী হয়েছে যথাক্রমে পার্লামেন্টের নিম্ন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ও উচ্চকক্ষ সেনিটে পাস করাবার জন্য। যদিও বিল দুটোর ঘোষিত উদ্দেশ্য হচ্ছে ইন্টারনেটে তথ্য চুরি ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির আইনগত নিরাপত্তা বিধান করা, ইউকিপেডিয়া মনে করে এ-দুটো
বিল আইনে পরিণত হলে তা বিশ্বব্যাপী মানুষের স্বাধীন মতপ্রকাশ ও সৃষ্টিশীলতাকে বাধাগ্রস্ত করবে।উল্লেখ্য, ‘সোপা’র পুরো নাম হচ্ছে ‘স্টপ অনলাইন পাইরেসি এ্যাক্ট’ এবং পিপার অর্থ হচ্ছে প্রোটেক্ট ‘ইন্টারলেকচুয়াল প্রোপার্টি এ্যাক্ট’।
উইকিপিডেয়ার দাবী, ব্ল্যাক আউটের পক্ষে ইউকিপেডিয়া ফাউণ্ডেশন ব্লগে ১০,০০০ ব্যবহারকারী সমর্থনমূলক মতামত রেখেছেন।