• স্বাধীনতার প্রশ্নে গণভৌটে স্কটল্যাণ্ড ‘না’ বললে আরও ক্ষমতা দিতে রাজী ক্যামেরোন
    salmond-cameron.jpg

    ইউকেবেঙ্গলি - ১৬ ফেব্রুয়ারী ২০১২, বৃহস্পতিবারঃ প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোন আজ স্কটল্যাণ্ডের রাজধানী এডিনবরায় গিয়ে বলেছেন, স্বাধীনতার প্রশ্নে আসন্ন গণভৌটে স্কটল্যাণ্ড যদি ‘না’ রায় দেয়, তাহলে তিনি দেশটির হাতে অধিক ক্ষমতা দেবার জন্য তৈরী আছেন।

    প্রধানমন্ত্রীর প্রস্তাবের উত্তরে স্কটল্যাণ্ডের ফার্স্টমিনিস্টার এ্যালেক্স স্যামণ্ড বলেছেন, যা দেবার তা গণভৌটের আগেই প্রকাশ করতে হবে, যাতে স্কটল্যাণ্ডের জনগণ তা বিবেচনা করে দেখার সুযোগ পায়।

    উল্লেখ্য, আগামী ২০১৪ সালে অনুষ্ঠিতব্য স্বাধীনতার প্রশ্নে গণভৌটের ফলাফলের উপর নির্ভর করছে স্কটল্যাণ্ডের ভবিষ্যত। এ্যালেক্স স্যামণ্ডের নেতৃত্বাধীন স্কটিশ ন্যাশনাল পার্টির ঘোষিত লক্ষ্য যেখানে যুক্তরাজ্য থেকে স্বতন্ত্র হয়ে স্কটল্যাণ্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোন মনে করেন আর্থিক, সামরিক ও নিরাপত্তা-সহ বিভিন্ন দিকে স্কটল্যাণ্ডের জন্যে এটি মঙ্গলকর হবে না।

    ক্যামরোন বলেন, তিনি মনে-মস্তিস্কে-হৃদয় দিয়ে যুক্তরাজ্যের সংহতিতে বিশ্বাস করেন। তিনি বলেন, 'যুক্তরাজ্য ত্যাগ করে স্কটল্যাণ্ডের চলে যাওয়া হবে অত্যন্ত দুঃখের বিষয়।'

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন