• ২০১১ সালে ২০০ কোটি কর্ম-ঘন্টা বিনা-পারিশ্রমিকে খেটেছেন ব্রিটিশ কর্মীরা
    Unpaid.jpg

    ইউকেবেঙ্গলি - ৬ জানুয়ারী ২০১২, শুক্রবারঃ  সদ্য-বিগত ২০১১ সালে ব্রিটেইনের কর্মীরা বিনা-পারিশ্রমিকে অন্ততঃ ২০০ কোটি ঘন্টা কাজ করেছেন, যার 'বাজার-মূল্য' ২৯০ কোটি পাউণ্ডেরও বেশি। শ্রমিক ইউনিয়ন টিইউসি'র পরিচালিত এক গবেষণায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এ-তথ্য। সংবাদ প্রেস এ্যাসৌসিয়েশনের।

    গত বছর সমগ্র ব্রিটেইনের প্রায় ৫৩ লাখ কর্মী সপ্তাহে গড়ে ৭.২ ঘন্টা করে বিনা-বেতনে কাজ করতে বাধ্য হয়েছেন। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা গিয়েছে লণ্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যাণ্ডের কর্মীদের - তাদের মধ্যে যথাক্রমে ২৬.৯% ও ২৬% কর্মীকে বাড়তি কাজ করতে হয়েছে। এ-বাড়তি কাজের পারিশ্রমিক দেয়া হলে প্রত্যেকে গড়ে বাড়তি ৫,৩০০ পাউণ্ড (৬ লাখ ৯০ হাজার টাকা) করে অর্থ পেতে পারতেন।

    টিইউসি'র সাধারণ সম্পাদক ব্রেণ্ড্যান বার্বার বলেছেন, 'বিনা-পারিশ্রমিকের এ-খাটুনি প্রায় ১০ লাখ লোকের পূর্ণ-কালীন চাকুরীর সমান'। সরকার-পরিচালিত অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্‌স গত বছর এক জরীপে প্রকাশ করেছিলো যে, ব্রিটেইনের পূর্ণকালীন কর্মীরা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তৃতীয়-দীর্ঘ কর্ম-দিবস কাজ করেন।

    ধারণা করা হচ্ছে, অব্যাহত অর্থনৈতিক মন্দায় চাকুরীচ্যুতির ভয়ে কর্মীরা বিনা-পারিশ্রমিকে বাড়তি সময় ধরে কাজ করে হলেও চাকুরীদাতার কাছে নিজেদের 'মূল্য' প্রতিষ্ঠা করতে চেষ্টা করছেন। তাছাড়া উদ্ভূত পরিস্থিতিতে অনেক চাকুরীদাতা কর্মীদেরকে জোর করে কাজ করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 'চাকুরীদাতারা কর্মীদের অবস্থার সুযোগ নিচ্ছেন', এটি উচিত নয় বলে মন্তব্য করেছেন বার্বার।

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন